মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক বিঘ্ন, সাইবার হামলার অভিযোগ নাকচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ May, ২০২৬

মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক বিঘ্ন, সাইবার হামলার অভিযোগ নাকচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ May, ২০২৬ |
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির অভিবাসন ব্যবস্থাপনা সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্ম MyIMMs-এ সৃষ্ট সাময়িক প্রযুক্তিগত ত্রুটি পুরোপুরি সমাধান করা হয়েছে। শুক্রবার (২৯ মে) এক গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এ বিঘ্নের কারণে দেশের কয়েকটি প্রবেশপথে ইমিগ্রেশন পরীক্ষা ও যাত্রী প্রক্রিয়াকরণে বিলম্ব দেখা দেয়। বিবৃতিতে বলা হয়, অভ্যন্তরীণ প্রযুক্তিগত সমস্যার কারণে প্রায় ৩ ঘণ্টা ৪৫ মিনিট সিস্টেমের কার্যক্রম ব্যাহত হয়। সমস্যা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ ও সংশ্লিষ্ট কারিগরি দল দ্রুত পুনরুদ্ধার কার্যক্রম শুরু করে। পরে মাত্র ৪৫ মিনিটের মধ্যেই সিস্টেম পুরোপুরি সচল করা সম্ভব হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এ ঘটনায় কোনো ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি বা হ্যাকিংয়ের ঘটনা ঘটেনি। ব্যবহারকারীদের

তথ্য ফাঁস, হারিয়ে যাওয়া কিংবা ডেটা লঙ্ঘনেরও কোনো প্রমাণ পাওয়া যায়নি। সংরক্ষিত সব তথ্য নিরাপদ ও অক্ষত রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মন্ত্রণালয় আরও জানায়, প্রতিনিয়ত বিপুল সংখ্যক লেনদেন পরিচালনাকারী গুরুত্বপূর্ণ এই সিস্টেমের স্থিতিশীলতা ও কার্যকারিতা নিশ্চিত করতে ধারাবাহিক পর্যবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে বর্তমান MyIMMs প্ল্যাটফর্মকে উন্নততর MyNIISe ব্যবস্থায় রূপান্তরের কাজও ধাপে ধাপে এগিয়ে নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে সরকার বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানানো হয়। এর মধ্যে রয়েছে সার্ভার সংরক্ষণ সক্ষমতা ও অবকাঠামো বৃদ্ধি, রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থা জোরদার, জরুরি পুনরুদ্ধার পরিকল্পনার উন্নয়ন এবং দ্রুতগতিতে সিস্টেম আপগ্রেড প্রকল্প বাস্তবায়ন। সাময়িক এই বিঘ্নে যাত্রী ও ব্যবহারকারীদের

যে দুর্ভোগ পোহাতে হয়েছে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে জনগণের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রণালয় বলেছে, দেশের প্রবেশপথ ব্যবস্থাপনা ও নাগরিক সেবা নির্বিঘ্ন, নিরাপদ ও কার্যকর রাখতে সরকার এবং ইমিগ্রেশন বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাড়ের সুস্থতায় যাদুকরী ৫ খাবার পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত দাবানল হয়ে ছড়াচ্ছে বিক্ষোভ জ্বালানি খাতে সহায়তা চায় বাংলাদেশ চুয়েটে ১৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ একাধিক চকবাজার মার্কেটে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট রিয়াদ বিমানবন্দর বন্ধ, সৌদির আকাশ শূন্য কিস্তি দিতে আয়ের ৪০ শতাংশের বেশি ব্যয় ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫ দুর্গাপূজায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন থাকবে মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪ দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক নিউইয়র্কে ১২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার শোক পালনের অধিকারও নাগরিক অধিকার, কোনোভাবেই বাধা দিতে পারে না রাষ্ট্র শামা ওবায়েদ: ভারতের চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয় চাঁদপুরের জেলেদের জন্য বরাদ্দ ৫ টন চাল কুমিল্লায় বেচে দিলেন ইউপি সচিব! জৈনপুরী দরবারকে ‘যৌনপুরী’ বলায় তোপের মুখে মাফ চাইলেন রাশেদ হাসনাত আবদুল্লাহ: তারেক রহমান সরকার চালাচ্ছেন না, সরকার হাইজ্যাক হয়ে গেছে ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি কেনার খরচ দেন জামায়াত আমিরের উপদেষ্টা’