বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬

বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬ |
মার্চের ফিফা উইন্ডোতে স্পেনের বিপক্ষে ‘ফিনালিসিমা’য় মুখোমুখি হওয়ার কথা ছিল আর্জেন্টিনার। এরপর প্রীতি ম্যাচ খেলার কথা ছিল কাতারের বিপক্ষে। মধ্যপ্রাচ্য সংকটে দুটি ম্যাচই বাতিল হয়ে যায়। পরবর্তীতে গুয়াতেমালার বিপক্ষে একটি ম্যাচ ঠিক হলে সেটিও বাতিল হয় সূচি জটিলতায়। এরপরও আর্জেন্টিনা এই বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে। শনিবার ভোরে মৌরিতানিয়ার বিপক্ষে মাঠে নামার চার দিন পর খেলবে জাম্বিয়ার বিপক্ষে। মেসিদের প্রতিপক্ষ বদল, নতুন দুই ম্যাচের সূচি জানাল আর্জেন্টিনা মেসিদের প্রতিপক্ষ বদল, নতুন দুই ম্যাচের সূচি জানাল আর্জেন্টিনা এই দুটি ম্যাচের আগে আর্জেন্টিনা যখন প্রস্তুতিতে ব্যস্ত, সেই সময় লিওনেল মেসিদের আরও দুটি প্রীতি ম্যাচের খবর দিয়েছে মুন্দো আলবিসেলেস্তে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের ঠিক

আগ মুহূর্তে হন্ডুরাস ও সার্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনার বিখ্যাত ক্রীড়া সাংবাদিক মাক্সিমিলিয়ানো গ্রিলোর বরাতে মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, আগামী ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে ও ৯ জুন আলাবামাতে সার্বিয়ার বিপক্ষে খেলতে আলোচনা চালাচ্ছে আর্জেন্টিনা। সবকিছু ঠিকঠাক থাকলে, এ দুটি দলের বিপক্ষে খেলেই বিশ্বকাপ ধরে রাখার মিশনে নামবেন মেসিরা। বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচগুলো কবে কোথায়বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচগুলো কবে কোথায় উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে ‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনার সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১৭ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের পরের দুটি ম্যাচ অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারী নেতৃত্ব হারাম বলে কী টিভি এডিটরস কাউন্সিলে জায়গা হয়নি নাজনীন মুন্নী? পদ্মা ব্যারাজের হঠকারী প্রকল্প: বিশেষজ্ঞদের উদ্বেগ উপেক্ষিত, তিন দিক থেকে বিপদের আশঙ্কা শরীয়তপুরে ছেলে ছাত্রলীগ করায় পিতাকে কুপিয়ে জখমের অভিযোগ মিরপুরে শাহ আলী মাজারে জঙ্গি হামলা: সিসিটিভি ফুটেজ দেখে জামায়াতের তিন নেতাকর্মী গ্রেপ্তার ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ, একাধিক শিক্ষার্থী আহত হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো ৬ শিশুর মৃত্যু নব্বইয়ে পারস্পরিক সম্মান, সংলাপ এবং সংকটে রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান ছিল : নঈম নিজাম বাংলাদেশে মার্কিন সামরিক প্রবেশাধিকারে চুক্তি: চীন-ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়ার আশঙ্কা আসন্ন বাজেটে বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের ওপর করের বোঝা: কী আছে স্বল্প আয়ের মানুষের ভাগ্যে? পাকিস্তানে দুই গোত্রে বিয়ে নিয়ে সহিংসতা থেকে গোলাগুলি, পুড়ল শতাধিক বাড়িঘর কন্যা একবার ফিরেছিলেন। বাংলাদেশের আবার তাঁকে দরকার কারিনা কায়সার থেকে হাজারো শিশুমৃত্যু: নির্বাচিত নীরবতা আর জুলাইপন্থীদের পক্ষাপাতিত্ব সুলতানুল আউলিয়া শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে সারাদেশে সুন্নিপন্থীদের বিক্ষোভ মিছিল এবার ‘আমার টাকায়’ উচ্চমূলে বিদ্যুৎ কিনতে হবে মধ্যবিত্ত ও নিম্নবিত্তকে যখন বাড়ির দেয়াল নিজেই একটা ভূগোলের বই হয়ে ওঠে! হরমুজের গভীরে নতুন শক্তিতে নজর ইরানের, নিয়ন্ত্রণে থাকবে পুরো দুনিয়া অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে যেতে যে ৫ শর্ত দিল যুক্তরাষ্ট্র ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন