অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ |
বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্প্রতি তাদের কেন্দ্রীয় কর্মপরিষদে প্রথমবারের মতো নারী সদস্যদের নাম প্রকাশ্যে এনেছে, যা দলের ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি লোক দেখানো প্রচেষ্টা বলে রাজনৈতিক মহলে সমালোচিত হচ্ছে। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে আল জাজিরায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলা হয়েছিল যে, ইসলামে নারী নেতৃত্ব হারাম, তাই জামায়াতের শীর্ষপদে নারীদের আসার সুযোগ নেই। নির্বাচনী প্রচারণার সময়ও দলের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী নারীদের উদ্দেশ্যে বিভিন্ন নারী-বিদ্বেষী বক্তব্য দিয়েছেন, যা সারাদেশে জামায়াতের নারীবিরোধী মনোভাবকে স্পষ্ট করে তুলেছিল। ভোটাররা এর জবাব দিয়েছেন নির্বাচনে জামায়াতকে পরাজিত করে। কিন্তু নির্বাচনের মাত্র দুই সপ্তাহ পরেই জামায়াত প্রথমবারের মতো তাদের

৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারীকে অন্তর্ভুক্ত করেছে (৬৭ জন পুরুষ সদস্যের সাথে)। এই নারী সদস্যদের অধিকাংশই পদপদবী ছাড়াই জামায়াতের মহিলা বিভাগের সঙ্গে যুক্ত এবং ছাত্রজীবনে ইসলামী ছাত্রী সংস্থার শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া দলের আমিরসহ শীর্ষ নেতাদের স্ত্রী ও কন্যারাও এই তালিকায় স্থান পেয়েছেন। নারী সদস্যদের নামের মধ্যে রয়েছে নূরুন্নিসা সিদ্দীকা (মহিলা বিভাগের সেক্রেটারি), ডা. হাবিবা আখতার চৌধুরী (পলিটিক্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি), সাবিকুন্নাহার মুন্নী, সাঈদা রুম্মান, মারজিয়া বেগম, খোন্দকার আয়েশা খাতুন, উম্মে নওরিন প্রমুখ। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অতীতে মামলা-হামলার ঝুঁকি থাকায় নাম প্রকাশ করা হয়নি। অথচ গত ১৮ মাসেও প্রকাশ না করা

নারী সদস্যদের নাম এবারই প্রথমবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। প্রশ্ন উঠেছে ইউনুসের অন্তর্বর্তী শাসনামলে কেন জামায়াতের নারী সদস্যরা “মামলা-হামলার” ঝুকিতে ছিলেন যে, তাদের গুপ্ত রাখতে হয়েছে? কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম জানান, শরিয়াহভিত্তিক দৃষ্টিভঙ্গির কারণে নারী ও পুরুষের সাংগঠনিক কাঠামো আলাদা রাখা হয়েছে। মহিলা বিভাগ স্বতন্ত্রভাবে পরিচালিত হয় এবং আমির বা তাঁর মনোনীত নেতার তত্ত্বাবধানে কাজ করে, যদিও তারা একে অপরের পরিপূরক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি জামায়াতের আরেকটি “আই ওয়াশ” বা প্ররোচণার কৌশল। নির্বাচনের আগে নারী নেতৃত্বকে হারাম বলে ঘোষণা এবং নারী-বিদ্বেষী মন্তব্য করে দলের আসল মানসিকতা প্রকাশ পাওয়ার পর জনগণের কাছে হারানো ইমেজ পুনরুদ্ধারের চেষ্টা এটি। নারীদের এই কর্মপরিষদে যুক্ত করা

হলেও আদতে তাদের কোনো সক্রিয় ভূমিকা নেই, দলীয় কর্মকাণ্ডে যুক্ত নন—শুধু লোক দেখানোর উদ্দেশ্যেই তাদের সংগঠনে যুক্ত করা হচ্ছে “শো-পিস” হিসাবে । এরা সংগঠনে কাঠের পুতুল ছাড়া আর কিছুই নয়। এক মাস আগেও যে দল ইসলামী শরিয়াহ মতে নারী নেতৃত্ব হারাম বলে দাবি করেছে, তারা হঠাৎ করে এত নারীকে সংগঠনে সম্পৃক্ত করার পেছনে রয়েছে নির্বাচনী পরাজয়ের ধাক্কা এবং জনমতের চাপ। এই ঘটনা জামায়াতের সুবিধাবাদী রাজনীতির আরেক উদাহরণ, যেখানে ধর্মীয় দাবি ও বাস্তব কর্মকাণ্ডের মধ্যে স্পষ্ট অসঙ্গতি দেখা যায়—জনগণকে প্রতারিত করার জন্যই এমন লোক দেখানো পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়