বাংলাদেশের জন্য ভারতেই ভেন্যু বদলের পথে আইসিসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশের জন্য ভারতেই ভেন্যু বদলের পথে আইসিসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৬ |
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিসিবির এই দাবি পূরণ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। লজিস্টিক জটিলতার দোহাই দিয়ে আইসিসি ম্যাচগুলো শ্রীলঙ্কায় নয়, বরং ভারতেরই অন্য কোনো ভেন্যুতে আয়োজনের পথে হাঁটছে। ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ ও এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর শেষ মুহূর্তে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু স্থানান্তর করা লজিস্টিক কারণে প্রায় অসম্ভব মনে করছে আইসিসি। এর বদলে কলকাতা ও মুম্বাই থেকে ম্যাচগুলো সরিয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর চেন্নাই এবং তিরুবনন্তপুরমে (কেরালা) আয়োজন করার পরিকল্পনা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। জানা গেছে, আইসিসি ও টুর্নামেন্টের সহ-আয়োজক বিসিসিআই ইতিমধ্যেই

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সঙ্গে যোগাযোগ শুরু করেছে। মূলত নিরাপত্তা শঙ্কা ও সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার কেন্দ্রস্থল থেকে দূরে ম্যাচ আয়োজন করতেই এই বিকল্প ভাবা হচ্ছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যে নিরাপত্তা শঙ্কার কথা বলছে, তা খণ্ডন করতে আইসিসি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের উদাহরণ টানতে পারে। রোববার গুজরাটের ভড়োদরায় ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে কোনো ঝামেলা ছাড়াই আম্পায়ারিং করেছেন বাংলাদেশি এই আম্পায়ার। এটাকে পুঁজি করে আইসিসি বিসিবিকে আশ্বস্ত করার চেষ্টা করতে পারে যে, ভারতে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। আইসিসি ভারতের ভেতরে ভেন্যু বদলের প্রস্তাব দিলেও তাতে বিসিবির রাজি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এ প্রসঙ্গে গত

শনিবার সিলেটে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, ‘ভারতের অন্য ভেন্যু তো ভারতেই হবে। আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখনো সেখানেই আছি।’ বিসিবির আপত্তির সূত্রপাত গত ৩ জানুয়ারি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং উগ্রপন্থীদের হুমকির পর থেকে। তবে ক্রিকবাজের দাবি, লজিস্টিক চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরছে না। আজ সোমবারই আইসিসি এ বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবিকে জানিয়ে দিতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার