নিউজিল্যান্ড সিরিজে কোহলি-রোহিতের ওপর ভরসা রাখছেন গিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬

নিউজিল্যান্ড সিরিজে কোহলি-রোহিতের ওপর ভরসা রাখছেন গিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ |
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার ওপর আস্থা রাখছেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল। সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গিল বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে রোহিত ও কোহলির অভিজ্ঞতা দলের জন্য অমূল্য। বিশেষ করে চাপের মুহূর্তে তাদের ব্যাটিংয়ে পুরো দলের আস্থা রাখা যায়।’ তিনি আরও যোগ করেন, ‘রোহিত ওয়ানডের ইতিহাসে অন্যতম সেরা ওপেনার এবং বিরাট কোহলি সেরা ওয়ানডে ব্যাটারদের মধ্যে একজন। এই দুজন যখন দলে থাকে, অধিনায়কের কাজ অনেক সহজ হয়ে যায়। কঠিন পরিস্থিতিতেও তারা বহুবার দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে সরে আসার পরও ওয়ানডেতে

রোহিত ও কোহলি চমৎকার ফর্মে রয়েছেন। গত বছর থেকে রোহিতের গড় রান ৬৯.৬ এবং কোহলির প্রতি ইনিংসের গড় ৯৪। সংবাদ সম্মেলনে গিল টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে না থাকা নিয়েও মন্তব্য করেন। তিনি নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আশা থাকে, বিশ্বকাপে গিয়ে দলের জন্য কিছু করতে পারব। তবে নির্বাচকদের সিদ্ধান্তকে আমি সম্মান করি। টি-টোয়েন্টি দলকে শুভকামনা জানাই এবং আশা করি তারা বিশ্বকাপ জিতবে।’ চোট কাটিয়ে দলে ফেরার বিষয়েও গিল কথা বলেন। অধিনায়ক হওয়ার পর ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা তার জন্য মানসিকভাবে কঠিন ছিল। তিনি বলেন, “অধিনায়ক হওয়ার পর ইনজুরিতে বাইরে থাকা হতাশাজনক। অনেক কিছু করার পরিকল্পনা থাকে, কিন্তু তখন নিজের

কাজের ওপরই মনোযোগ দিতে হয়।’ রোববার (১১ জানুয়ারি), ভাদোদরায় শুরু হচ্ছে ভারত–নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এরপর দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার