ইউনূসের শাসনে বন্দী গণমাধ্যম ও জাতির বিবেক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ January, ২০২৬

ইউনূসের শাসনে বন্দী গণমাধ্যম ও জাতির বিবেক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ January, ২০২৬ |
পৃথিবীর ইতিহাসে যেসব স্বৈরাচারী শাসক ঘৃণার প্রতীক, তাদের মধ্যে আজ যুক্ত হয়েছে ড. ইউনূস। তার শাসনে বাংলাদেশ আর রাষ্ট্র নয় এটি একটি বন্দীশালা। কারাগারে বন্দী শুধু মানুষ নয় বন্দী হয়েছে সত্য, বিবেক এবং মতপ্রকাশের স্বাধীনতা। এই বন্দীশালায় আজ ক্রন্দনরত বাংলাদেশের মুক্ত গণমাধ্যমের প্রবাদপুরুষ আনিস আলমগীর, প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ, আবু আলম শহীদ খানসহ অসংখ্য সাংবাদিক ও লেখক। সবচেয়ে নির্মম সত্য হলো,যে মানুষগুলো একসময় মনভরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেছে, কলামে কলামে তার সরকারকে বিদ্ধ করেছে, টকশোতে তুলোধুনো করেছে, এবং দিনের শেষে বলেছে, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কথা বলার স্বাধীনতা নেই” আজ তাদের প্রমাণ করতে হচ্ছে স্বাধীনতা আসলে কী ছিল। তখন তারা

কথা বলেছিল, সমালোচনা করেছিল, রাষ্ট্র টিকে ছিল, গণমাধ্যম চলেছিল। আজ সেই একই কণ্ঠ, সেই একই কলম কারাগারে। এখন আর সমালোচনার পর বক্তৃতা দেওয়ার সুযোগ নেই সমালোচনার আগেই হাতকড়া। তখন অভিযোগ ছিল স্বাধীনতা সংকুচিত আজ স্বাধীনতা নিজের অস্তিত্বের প্রশ্নে। এই তফাৎ ইতিহাসে রয়ে যাবে একই ব্যক্তি, একাই, দুই বাস্তবতা। ইতিহাস ভুলে যায় না। শক্তিশালী রাষ্ট্রও ভুলে যায় না যে সময় সত্য বলার জন্য মানুষকে কারাগারে ঠেলে দেওয়া হয়, সেই সময়ই ফ্যাসিবাদের প্রকৃত রূপ প্রকাশ পায়। তাই আজ স্পষ্ট দাবি ড. ইউনূসের ফেরাউনি শাসনে বন্দী সকল গণমাধ্যম ব্যক্তিত্বকে অবিলম্বে মুক্তি দিতে হবে। কারণ বিবেক বন্দী থাকলে রাষ্ট্র কখনো সত্যিকার অর্থে মুক্ত থাকতে পারে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের