রোমাঞ্চকর ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে এগিয়ে গেলো পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৫

রোমাঞ্চকর ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে এগিয়ে গেলো পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৫ |
ফয়সালাবাদের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে দুই উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে পাকিস্তান। রোমাঞ্চকর ম্যাচে ২৬৪ রানের টার্গেট তাড়া করতে নেমে দুই বল বাকি থাকতে জয় পেয়েছে পাকিস্তান। ম্যাচ জিতলেও স্বাগতিকদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। হারিয়েছে ৮ উইকেট। সাইম আয়ুব ও ফখর জামানের ৮৭ রানের উদ্বোধনী জুটিতে দুর্দান্ত সূচনা পায় পাকিস্তান। তবে দক্ষিণ আফ্রিকার অফ-স্পিনার ডোনোভান ফেরেইরা টানা দুই ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে প্রোটিয়াদের ম্যাচে ফেরান। ১৭.৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ তখন ১০২/২। সাইম আয়ুব ৪২ বলে ৩৯ রান করেন। তাতে ছিল চারটি চার, একটি ছক্কা। ফখর জামান করেন ৫৭ বলে ৪৫। তার ইনিংসে ছিল ৪টি চারের মার ও দুই

ছক্কা) এরপর তৃতীয় উইকেটে নামা বাবর আজম মাত্র ৭ রানে ফেরায় চাপ বাড়ে পাকিস্তানের। এরপর দায়িত্ব নেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। ফিফটির দেখা পেয়েছেন দুজনে। তাদের ফিফটির পাশাপাশি ৯১ রানের দুর্দান্ত জুটি দলকে জয়ের পথে ফিরিয়ে আনে। আগা ৭১ বলে করেন ৬২ রান। তার ইনিংসে ছিল ৫ চার, এক ছক্কা। রিজওয়ান করেন ৭৪ বলে ৫৫। তাতে ছিল ৬টি চারের মার। রিজওয়ান ৩৯তম ওভারে করবিন বশের বলে আউট হলে আবারও টালমাটাল হয় পাকিস্তান ইনিংস। তার পর তো ৪৮তম ওভারে ২৫২ রানে ৭ উইকেট হারালে শঙ্কাও জাগে। তখনও দরকার ১২ রান। শেষদিকে মোহাম্মদ নওয়াজ ৯ বলে ৯ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে

যান। শেষ ওভারের তৃতীয় বলে এক রান দূরে থাকা অবস্থায় আউট হন নওয়াজ। জয় নিয়ে মাঠ ছাড়েন শাহীন আফ্রিদি (৪) ও নাসিম শাহ (০)। দক্ষিণ আফ্রিকার হয়ে বশ, ফেরেইরা ও লুঙ্গি এনগিডি দুটি করে আর জর্জ লিন্ডে ও ফরটুইন একটি করে উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাট করা দক্ষিণ আফ্রিকাকে ৪৯.১ ওভারে ২৬৩ রানে থামায় স্বাগতিক দল। প্রোটিয়াদের ইনিংসের শুরুটা ছিল উড়ন্ত। লুয়ান দ্রে প্রিটোরিয়াস ও কুইন্টন ডি ককের শুরুর জুটিতে আসে ৯৮ রান। ১৬তম ওভারে সাইম আয়ুব প্রিটোরিয়াসকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন পাকিস্তানকে। ফেরার আগে ৬০ বলে ৫৭ রান করেন প্রোটিয়া ওপেনার। ডি ককও ৭১ বলে ৬৩ করে ফেরেন ২৭.৪

ওভারে। তখন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৪৭/৩। এরপর অধিনায়ক ম্যাথিউ ব্রিটজকে (৪২) ও সিনেথেম্বা কেশিলে (২২) মিলে চতুর্থ উইকেটে ৪৪ রানের জুটি গড়েন। কিন্তু নওয়াজের বলে কেশিলে আউট হওয়ার পর প্রোটিয়াদের ইনিংসে শুরু হয় ধস। দ্রুত পরপর উইকেটের পতনে ৪৩.২ ওভারে দলটির স্কোর দাঁড়ায় ২২৮ রানে ৮ উইকেট! তার পর করবিন বশ (৪০ বলে ৪১) শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়লে রান আড়াইশ ছাড়ায় সফরকারীদের। পাকিস্তানের পক্ষে আবরার আহমেদ ও নাসিম শাহ তিনটি করে উইকেট নেন। সাইম আয়ুব দুটি এবং নওয়াজ ও শাহীন একটি করে উইকেট শিকার করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর