পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, সিরিজ খেলবে না আফগানিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৫

পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, সিরিজ খেলবে না আফগানিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৫ |
সাম্প্রতিক সংঘাত থামিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর আফগানিস্তানে ফের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে পাকতিকা প্রদেশের একাধিক স্থানে চালানো এ হামলায় ৩ আফগান ক্রিকেটারসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় পাক ক্রিকেট দলের সঙ্গে ত্রিপক্ষীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। আগামী মাসে পাকিস্তান-আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে এ টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি এবং লাহোরে ম্যাচগুলো হতো। সামাজিকমাধ্যম এক্সে আফগানিস্তান ক্রিকেট বোর্ড শুক্রবার (১৭ অক্টোবর) জানিয়েছে, পাকিস্তান তাদের পাকতিকা প্রদেশে বিমান হামলায় চালায়। এতে তিন স্থানীয় ক্রিকেটার নিহত হন। তারা প্রদেশের রাজধানী শারানায় ‘ফ্রেন্ডলি’ ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে

পাক হামলায় প্রাণ হারান। আফগান বোর্ড বলেছে, ‘তাদের মৃত্যু আমাদের ক্রীড়া কমিউনিটির জন্য একটি বিশাল ক্ষতি। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’ এদিকে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে এবারই প্রথমবারের মতো খেলত আফগানিস্তান। কিন্তু দুই দেশের সেনাদের সংঘর্ষের কারণে এটি আর হচ্ছে না। আফগানিস্তান ২০২৩ সালের এশিয়া কাপ এবং এ বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে গিয়েছিল। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তাদের কোনো ম্যাচ ছিল না। গত দুই সপ্তাহ ধরে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এখন পর্যন্ত সীমান্তে সংঘর্ষ ও আফগানিস্তানর বিভিন্ন জায়গায় পাকিস্তানের বিমান হামলায় কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে। দুই দেশের সম্পর্ক যখন

খারাপ হচ্ছিল তখনই এ ত্রিদেশীয় সিরিজটি আয়োজনা করা হয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। সূত্র: ইএসপিএন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”? থার্টি পার্সেন্টের সরকার!