উদ্ভট সব মন্তব্যের পর ক্ষমা চাইতে বাধ্য হলেন জামায়াতি বক্তা আমির হামজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫

উদ্ভট সব মন্তব্যের পর ক্ষমা চাইতে বাধ্য হলেন জামায়াতি বক্তা আমির হামজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ |
মুফতি আমির হামজার ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল নিয়ে উদ্ভট ও মনগড়া মন্তব্যের প্রেক্ষিতে সতর্ক করে দিয়েছে তার দল জামায়াতে ইসলামী। তাকে রাজনৈতিক বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গণমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন। আজ ২১শে সেপ্টেম্বর, রোববার তিনি বলেন, সংগঠন থেকে বিতর্কিত রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা বলেছেন। দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন- মাহফিলে বক্তব্য দেওয়ার সময় যেন সতর্ক থাকি। কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলব না বলে সিদ্ধান্ত নিয়েছি। কোনো বিষয়ে তুলনা করে কথা বললেই প্যাঁচ লেগে যায় বলে মন্তব্য করলেন তিনি। বলেন, আমি আর এসবের মধ্যে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দেওয়া নিয়ে বক্তব্যের সমালোচনা

হচ্ছে। তিনি দাবি করলেন, সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মুহসিন হলের নাম বলে ফেলেছেন। এমন উদ্ভট বক্তব্য প্রদান মুখ ফসকে ঘটেছে উল্লেখ করে সেজন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। বলেন, বাথরুমে নামাজ আদায় করার কথা শুনেছি। কিন্তু আমার এভাবে বলা উচিত হয়নি। আগামীতে সতর্ক থাকব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে মদ দিয়ে কুলি করে- ওয়াজের মঞ্চ থেকে তার এমন মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা হয়। যার প্রেক্ষিতে তিনি বলেন, আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম। ক্যাম্পাসে কি হতো সবাই জানে। আমি কি অপরাধ করলাম। আমি দুঃখিত। ওয়াজ করতে গেলে নানা বিষয়ে তুলনা করে কথা বলি, এতে ভুল হয়। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের আমলে জেলখানায় তার

ওপর অত্যাচার হয়েছে। তাই তিনি এখনো অসুস্থ, এজন্য কথা বলতে গেলে ভুল হয়। যদিও তিনি এড়িয়ে গেছেন, আওয়ামী লীগ আমলে কেন তাকে জেলে যেতে হয়েছিল। সংসদ ভবনে সশস্ত্র হামলার নির্দেশ দিয়ে ওয়াজ করেছিলেন তিনি। যার প্রেক্ষিতে দুই সশস্ত্র জঙ্গি সংসদ ভবনে হামলা চালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে। তারা স্বীকরোক্তিতে জানান, মুফতি আমির হামজার নির্দেশেই তারা হামলা চালাতে গিয়েছিলেন। তার নির্দেশনার ভিডিও ফুটেজও পাওয়া গিয়েছিল সেসময়। যার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছিল। এর আগেও করোনা মহামারির সময় আমির হামজা বলেছিলেন, ‘কোনো মুসলমানের করোনা হলে কোরআন মিথ্যা হয়ে যাবে।’ তার সেই বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল আলেম সমাজে। ভারতীয় নায়িকা রাশমিকা মান্দানাকে নিয়ে

দেওয়া বক্তব্য প্রসঙ্গে আমির হামজা বলেন, সৌন্দর্যের বর্ণনা নিয়ে একথা বলেছিলাম। এজন্য মাফ চেয়েছি, আর কখনো এসব বলব না। কেউ কষ্ট পেলে আমি দুঃখিত। জামায়াত নেতা আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র ছিলেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী। সম্প্রতি তার অনেক বক্তব্য সমালোচনার জন্ম দেয়। এক ওয়াজে ‘১৬ বছর ঢাবির মুহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি’ দাবি করে বক্তব্য দেন তিনি। যা শুনে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন। এমনকি গত ২০ বছর সেই হলে আজান দেওয়া মুয়াজ্জিন মো. আবুল বাশারও জানালেন আমির হামজার বক্তব্য পুরোপুরি মিথ্যা। ঢাবি ও জাবি প্রসঙ্গে উদ্ভট

বক্তব্যের কারণে আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলে ছাত্রদল। গুপ্ত সংগঠন শিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীরাও সমালোচনা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা