এনসিপি নেতার চাঁদাবাজি, মবসন্ত্রাস ও দখলবাণিজ্যে অতিষ্ঠ স্থানীয়রা, মানববন্ধনে নিন্দা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫

এনসিপি নেতার চাঁদাবাজি, মবসন্ত্রাস ও দখলবাণিজ্যে অতিষ্ঠ স্থানীয়রা, মানববন্ধনে নিন্দা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ |
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকবাজারে এনসিপি নেতা ও জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক আতাউর রহমান স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজি, মব সন্ত্রাস, ভূমি দখল, জিম্মি করে দোকানপাট সিলগালা ও অবৈধ প্রাচীর নির্মাণের অভিযোগ তুলেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। এসব অভিযোগের প্রতিবাদে আজ ১০ই সেপ্টেম্বর, বুধবার সকালে বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আতাউর রহমান স্বপন দলীয় প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন এবং বাজারের বিভিন্ন স্থানে জবরদখল করছেন। চকবাজারের ব্যবসায়ী জুয়েল আহমদ জানান, স্বপন তার দোকান জুয়েল ভ্যারাইটিজ স্টোর জোরপূর্বক বন্ধ করে দিয়েছে এবং দোকানের পেছনের জায়গায় অবৈধভাবে প্রাচীর তুলেছে। তিনি বলেন, “তার অত্যাচারে আমরা স্বাভাবিকভাবে ব্যবসা চালাতে পারছি না, প্রশাসনের হস্তক্ষেপ চাই।” অন্য ব্যবসায়ী

খায়রুল ইসলামও অভিযোগ করে বলেন, আনন্দ টেইলার্স একইভাবে দখল ও শিলগালার শিকার হয়েছে। তিনি স্বপনের কঠোর শাস্তি দাবি করেন। চকবাজার কমিটির সভাপতি জাকির হোসেন জানান, বারবার আলোচনার চেষ্টা করেও সমস্যার সমাধান হয়নি। সাধারণ সম্পাদক হারুন মিয়া অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, স্বপন বারবার কমিটির সিদ্ধান্তকে অগ্রাহ্য করেছেন। সহ-সভাপতি ডা. এ আর খোকন ও সাংগঠনিক সম্পাদক হাবিব মির্জাও একই অভিযোগ তুলে ধরেন। ভুক্তভোগী শাহ জাহান বলেন, স্বপন গুণ্ডা বাহিনী দিয়ে এলাকায় ভীতি সৃষ্টি করছে। এমনকি ঘটনাস্থলে সাংবাদিকরা গেলে তার পালিত কিশোর গ্যাং বাধা দেয়। স্বপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও মোবাইলে পাওয়া যায়নি। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, অভিযোগ হাতে পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা

নেওয়া হবে। ইতোমধ্যেই ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয়রা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং এনসিপি নেতা স্বপনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তরখানের নিখোঁজ শিক্ষার্থী মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার হামের মহামারি: ফিল্ড হাসপাতাল স্থাপনে ডাকসুর বাধা, ঢামেকের পাশে অস্থায়ী ব্যবস্থা ফিল্ড হাসপাতাল ছাত্রলীগ থেকে পল্টি নিয়ে ছাত্রদলের পদে ১১ নেতা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’ জ্বালানি সংকট ও লোডশেডিংয়ে ঝূঁকির মুখে মোবাইল নেটওয়ার্ক: টাওয়ার সচলের জ্বালানি মিলছেনা বিদ্যুতের প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব কোরবানীর পর্যাপ্ত পশু থাকলেও কেনার সক্ষমতা নেই অধিকাংশ মানুষের বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে মোদি হত্যা ষড়যন্ত্র নস্যাৎ ও বাংলাদেশে ‘পুতুল সরকার’ বসানোর নেপথ্য কাহিনী হঠাৎ ঢাকা সফরে হামজা চৌধুরী ফেনীর সোনাগাজীর মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক ধর্ষিত নুসরাত জাহান রাফির কথা মনে আছে? ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট ইউনূস সরকারের টিকা ক্রয় পদ্ধতি সংস্কারের আত্মঘাতী সিদ্ধান্তের সমালোচনা ইউনিসেফের হরমুজ মিশনে যোগ দিতে দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ পুলিশে ডিআইজি-এসপি পদে বড় রদবদল বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অনিশ্চয়তা ঈদ ঘিরে চামড়া ব্যবসায়ীদের অনুকূলে ঋণ বিতরণের নির্দেশ ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ১২০ ঘণ্টার পূর্বাভাস চট্টগ্রামের এসপি হলেন রমনার ডিসি মাসুদ আলম আমি ভোটে হারিনি, পদত্যাগ কেন করব : মমতা