সরকারের প্রশ্রয়ে উগ্রপন্থীরা মাজার ও খানকা টার্গেট করেছে: অভিযোগ সুফি নেতাদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫

সরকারের প্রশ্রয়ে উগ্রপন্থীরা মাজার ও খানকা টার্গেট করেছে: অভিযোগ সুফি নেতাদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫ |
ব্রাহ্মণবাড়িয়ায় জশনে জুলুসে হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত নেতারা। তাঁদের অভিযোগ, সরকারের প্রশ্রয়ে উগ্রপন্থীরা মাজার ও খানকা টার্গেট করে বারবার হামলা চালালেও দোষীরা থেকে যাচ্ছে আইনের বাইরে। সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলুসের আগের দিন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থীদের নামে জাল প্যাড ব্যবহার করে মুসল্লিদের বিরুদ্ধে উসকানিমূলক ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণার ধারাবাহিকতায় জুলুসের গাড়িগুলোর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে বহু মানুষ গুরুতর আহত হন। আহলে সুন্নাত নেতারা অভিযোগ করেন, বিনা উসকানিতে গরম পানি নিক্ষেপকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো প্রতিক্রিয়ায় আঙুল প্রদর্শনকারীকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়। তাঁরা বলেন,

এ ধরনের পক্ষপাতমূলক পদক্ষেপই পরিস্থিতি অবনতির মূল কারণ। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় আইন উপ-কমিটির সদস্য মুখতার আহমেদ সিদ্দিকী বলেন, শনিবার রাতের ঘটনার পর রোববার প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে বৈঠকে গ্রেপ্তার আরিয়ান ইব্রাহিমকে মুক্তি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। অথচ প্রশাসন প্রতিশ্রুতি রক্ষা করেনি। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। সুফি নেতারা বলেন, এক বছরেরও বেশি সময় ধরে দেশে পরিকল্পিতভাবে ইস্যু তৈরি করে সুফি সাধক, মাজার ও খানকার ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। রইস উদ্দিন হত্যাসহ একাধিক খুনের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতির কারণেই উগ্রবাদীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তাঁরা আহ্বান জানান, এসব ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা, ক্ষতিগ্রস্ত মাজার ও খানকা সংস্কার, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন

এলাকায় উগ্রবাদীদের সশস্ত্র অবস্থান ভেঙে দেওয়া এবং মাজারকেন্দ্রিক শান্তি-ঐতিহ্যের ধারাকে সুরক্ষিত রাখার জন্য সরকারের কার্যকর ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অছিয়র রহমান আলকাদেরী, আবুল কাশেম নুরী, আবুল ফারাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, শফিউল আলম নিজামী, নাছেরুল হক চিশতী, হারুনুর রশিদ আশরাফী, রফিক উদ্দিন ছিদ্দিকী, মুহাম্মদ ফরিদ উদ্দিন, ইসমাইল নোমানী, অধ্যক্ষ হাসান রেজা কাদেরী এবং নুর মোহাম্মদ আলকাদেরী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তরখানের নিখোঁজ শিক্ষার্থী মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার হামের মহামারি: ফিল্ড হাসপাতাল স্থাপনে ডাকসুর বাধা, ঢামেকের পাশে অস্থায়ী ব্যবস্থা ফিল্ড হাসপাতাল ছাত্রলীগ থেকে পল্টি নিয়ে ছাত্রদলের পদে ১১ নেতা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’ জ্বালানি সংকট ও লোডশেডিংয়ে ঝূঁকির মুখে মোবাইল নেটওয়ার্ক: টাওয়ার সচলের জ্বালানি মিলছেনা বিদ্যুতের প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব কোরবানীর পর্যাপ্ত পশু থাকলেও কেনার সক্ষমতা নেই অধিকাংশ মানুষের বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে মোদি হত্যা ষড়যন্ত্র নস্যাৎ ও বাংলাদেশে ‘পুতুল সরকার’ বসানোর নেপথ্য কাহিনী হঠাৎ ঢাকা সফরে হামজা চৌধুরী ফেনীর সোনাগাজীর মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক ধর্ষিত নুসরাত জাহান রাফির কথা মনে আছে? ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট ইউনূস সরকারের টিকা ক্রয় পদ্ধতি সংস্কারের আত্মঘাতী সিদ্ধান্তের সমালোচনা ইউনিসেফের হরমুজ মিশনে যোগ দিতে দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ পুলিশে ডিআইজি-এসপি পদে বড় রদবদল বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অনিশ্চয়তা ঈদ ঘিরে চামড়া ব্যবসায়ীদের অনুকূলে ঋণ বিতরণের নির্দেশ ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ১২০ ঘণ্টার পূর্বাভাস চট্টগ্রামের এসপি হলেন রমনার ডিসি মাসুদ আলম আমি ভোটে হারিনি, পদত্যাগ কেন করব : মমতা