ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ March, ২০২৬

আরও খবর

ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী

ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও)

এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ March, ২০২৬ |
পঞ্চম শ্রেণি পাস করে চার মাস আগে ষষ্ঠ শ্রেণিতে উঠেছে শিক্ষার্থীরা। নতুন বই, নতুন পাঠ্যসূচি আর নতুন শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মধ্যেই তাদের সামনে হাজির হচ্ছে আরেক পরীক্ষা—পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা। আইনি জটিলতায় ২০২৫ সালে এ পরীক্ষা আয়োজন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। সরকার পরিবর্তনের পর দেরিতে হলেও পরীক্ষাটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সব ঠিক থাকলে আগামী এপ্রিলের মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে পরীক্ষা। এতে অংশ নিতে পারে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী, যারা ইতিমধ্যে মাধ্যমিক স্তরে পড়ছে। শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন শ্রেণিতে চার মাস পড়াশোনা করার পর আবার পঞ্চম শ্রেণির সিলেবাসে ফিরে গিয়ে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের জন্য বাস্তবসম্মত নয়। এতে পড়ালেখার ধারাবাহিকতা ভেঙে

যাওয়ার পাশাপাশি মানসিক চাপও বাড়ছে। পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর অধিকাংশ শিক্ষার্থী তাদের পুরোনো বই, নোট ও গাইড আর হাতে রাখেনি। নতুন শ্রেণির বই কেনার জন্য অনেকেই সেগুলো বিক্রি করে দিয়েছে। এখন হঠাৎ করে আবার পঞ্চম শ্রেণির পড়া ঝালাই করে পরীক্ষায় বসার প্রস্তুতি নিতে গিয়ে বিপাকে পড়ছে তারা। রাজশাহীর মোহনপুর উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে উৎসাহ দিয়েছিলেন শিক্ষকরা। তার বাবা আফজাল হোসেন পেশায় হোটেল শ্রমিক। তিনি বলেন, “ছেলের রোল ছিল এক। তাই বৃত্তি পরীক্ষার জন্য শিক্ষকরা বলছিলেন। অনেক কষ্ট করে গাইড কিনে দিয়েছিলাম। ফাইভ শেষ হওয়ার পর সেটা বিক্রি করে সিক্সের গাইড কিনেছে। এখন যদি আবার ফাইভের পরীক্ষা

হয়, তাহলে ও কী লিখবে? ফাইভের পড়া তো অনেকটাই ভুলে গেছে।” শিক্ষকরা বলছেন, শহরের শিক্ষার্থীরা কিছুটা হলেও বই বা গাইড জোগাড় করতে পারছে। কিন্তু গ্রামীণ এলাকার অনেক শিক্ষার্থীর জন্য এটি প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ফলে শুরুতেই বৈষম্যের মুখে পড়ছে তারা। অন্তর্বর্তী সরকার প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালুর উদ্যোগ নেয়। এ জন্য নীতিমালা তৈরি, মানবণ্টন প্রকাশ এবং নমুনা প্রশ্নপত্রও প্রকাশ করা হয়। তবে নীতিমালায় বলা হয়, শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে ৪০ শতাংশ পরীক্ষায় অংশ নিতে পারবে। এ নিয়মে ক্ষুব্ধ হয়ে কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা হাইকোর্টে রিট করেন। গত বছরের ৩রা নভেম্বর হাইকোর্ট ওই নীতিমালা বাতিল করে ২০০৮

সালের নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের যোগ্য শিক্ষার্থীদেরও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেন। পরে সরকারের করা লিভ টু আপিলও খারিজ হয়ে যায়। এরপর ‘বৃত্তি’ শব্দটি বাদ দিয়ে ‘মেধা যাচাই’ নামে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিলে আবারও আদালতে রিট হয়। এর ফলে শেষ পর্যন্ত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি। সরকার পরিবর্তনের পর নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নীতিমালা সংশোধনের ঘোষণা দেন। নতুন নীতিমালা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ শতাংশ এবং কিন্ডারগার্টেন বা বেসরকারি বিদ্যালয়ের ২০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে। প্রায় সাড়ে ৮২ হাজার শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করার পরিকল্পনা রয়েছে। তবে সময় নির্ধারণ নিয়ে নতুন

করে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, এপ্রিলের মাঝামাঝি বৃত্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এর ঠিক এক মাস পর জুনে ষষ্ঠ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা। ফলে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে দুটি ভিন্ন সিলেবাসের পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষক ও শিক্ষাবিদদের মতে, একই সময়ে দুটি শ্রেণির পড়াশোনার চাপ সামলাতে গিয়ে অনেক শিক্ষার্থী মানসিকভাবে চাপে পড়ছে। মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া খাতুন বলে, “পঞ্চম শ্রেণির বৃত্তি আর ষষ্ঠ শ্রেণির পরীক্ষার সিলেবাস পুরো আলাদা। দুইটার প্রস্তুতি একসঙ্গে নেওয়া খুব কঠিন। ভাবছি বৃত্তি পরীক্ষাটা না-ই দিই।” ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আঞ্জুমান আরা শিউলি বলেন, “দুটি পরীক্ষার সময় এত কাছাকাছি হওয়ায় শিক্ষার্থীরা যেকোনো একটির জন্য

ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। অন্যটির জন্য ঘাটতি থেকে যাবে। এতে ফলাফলের ওপর প্রভাব পড়তে পারে।” শিক্ষাবিদদের কেউ কেউ প্রাথমিক স্তরে বৃত্তি পরীক্ষা চালুর উদ্যোগকেই প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে আলাদা পরীক্ষা নেওয়া শিশুদের মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি করে। এতে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা আরও পিছিয়ে যায়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদ বলেন, প্রাথমিক স্তরে বৃত্তি পরীক্ষা চালু করার ধারণাটিই প্রশ্নবিদ্ধ। তার মতে, “একদিকে অপ্রয়োজনীয় একটি পরীক্ষা, অন্যদিকে তা আবার অসময়ে আয়োজন করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের ওপর অকারণ চাপ তৈরি হচ্ছে।” সমালোচনার মধ্যেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এপ্রিলের মাঝামাঝি সময়ে বৃত্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। অধিদপ্তরের

মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, পরীক্ষাটি আয়োজনের প্রস্তুতি চলছে। তার মতে, শিক্ষার্থীরা একটু বাড়তি চেষ্টা করলে দুটি পরীক্ষাই সামলাতে পারবে। তবে শিক্ষাবিদ ও অভিভাবকদের অনেকেই মনে করছেন, চার মাস আগে পেছনে ফেলে আসা একটি শ্রেণির সিলেবাসে ফিরে গিয়ে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত শিক্ষাব্যবস্থার অদূরদর্শিতারই আরেকটি উদাহরণ হয়ে উঠছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ