রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৬

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৬ |
ইরানের বিরুদ্ধে আগামী এক সপ্তাহ “খুব কঠোর” হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সময় জ্বালানি বাজারে অস্থিরতা কমাতে নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ান তেল কেনার ক্ষেত্রে ৩০ দিনের আংশিক ছাড়ও দিয়েছে ওয়াশিংটন। ইরানের বিরুদ্ধে আগামী এক সপ্তাহ “খুব কঠোর” হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সময় জ্বালানি বাজারে অস্থিরতা কমাতে নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ান তেল কেনার ক্ষেত্রে ৩০ দিনের আংশিক ছাড়ও দিয়েছে ওয়াশিংটন। ইরান যুদ্ধ শুরুর পর থেকে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে। যুদ্ধের সম্ভাব্য সময়সীমা নিয়ে ট্রাম্পের বিভিন্ন মন্তব্যের পর বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ইরান ইতোমধ্যে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ

হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে হামলা চালিয়েছে। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে ওই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে অ্যামেরিকান বাহিনী নিরাপত্তা দেবে। তিনি বলেন, “প্রয়োজনে আমরা জাহাজগুলোকে এসকর্ট করব।” ইউরোপীয় লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি প্রায় ৯৯ দশমিক ৫০ ডলারে দাঁড়ালেও যুদ্ধ শুরুর পর থেকে তা প্রায় ৪০ শতাংশ বেড়েছে। এতে ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারেও চাপ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার প্রায় দুই সপ্তাহের সংঘাতে এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই ইরানে হলেও লেবানন এবং উপসাগরীয় অঞ্চলেও হতাহতের সংখ্যা বাড়ছে। ইরান ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাল্টা হামলায় ইসরায়েলি বাহিনী তেহরানসহ ইরানের বিভিন্ন

এলাকায় হামলা চালিয়েছে এবং লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর অবস্থানেও আঘাত হেনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিম ও মধ্য ইরানে ২০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র উৎপাদন স্থাপনা। জ্বালানি বাজারে প্রভাব যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে তেলের দাম এক পর্যায়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছায়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সতর্ক করে বলেছে, চলমান সংঘাত ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ সংকটের ঝুঁকি তৈরি করতে পারে। জ্বালানির দাম বাড়ার প্রভাব ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে দেখা যাচ্ছে। অ্যামেরিকায় ডিজেলের খুচরা মূল্য প্রতি গ্যালন প্রায় ৪ দশমিক ৮৯ ডলারে পৌঁছেছে, যা

২০২২ সালের পর সর্বোচ্চ। ইরানের হুমকি এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতরা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের ভূখণ্ডে অ্যামেরিকান সামরিক ঘাঁটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু নতুন ইরানি নেতৃত্বকে লক্ষ্য করে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ দীর্ঘায়িত হলে তা বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়