মহেশখালীতে কেন গেলেন পিটার হাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫

মহেশখালীতে কেন গেলেন পিটার হাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫ |
ঢাকা থেকে একদিনের সফরে কক্সবাজারে গেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বিমানযোগে কক্সবাজারে নেমেই তিনি মহেশখালীতে যান। এ সময় তার সঙ্গে কেএম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া নামের আরও ২ ব্যক্তি ছিলেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে গত শনিবার (৩০ আগস্ট) এক সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে এসেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। জানা গেছে, ঢাকা থেকে পিটার হাসসহ তিনজনই কক্সবাজার পৌঁছে বিমানবন্দর থেকে শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএর ঘাট থেকে স্পিডবোটযোগে মহেশখালীতে যান। মহেশখালীতে পৌঁছার পর তাদের সঙ্গে যুক্ত হোন হোপ ফাউন্ডেশন ও শক্তি ফাউন্ডেশনের কর্মকর্তারা। পরে মহেশখালী জেটিঘাট থেকে

প্রতিনিধি দলটি উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপড়ায় পৌঁছান। এ সময় সেখানে হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান। মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক জানান, নয়াপড়ায় হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন এবং হাসপাতাল সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় মিলিত হন। পরে সেখানে এক বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এবং গাছের চারা রোপণ করেন পিটার ডি হাস। পরে প্রতিনিধি দলটি উপজেলার বড় মহেশখালী নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিদর্শনে যান। এ সময় শক্তি ফাউন্ডেশনের হেড অব ফিল্ড অপারেশন মোহাম্মদ কামরুজ্জামান প্রতিনিধি দলকে স্বাগত জানান। এ সময় তিনি শক্তি ফাউন্ডেশনের কার্যক্রম ও চিকিৎসা ক্যাম্পের

খোঁজখবর নেন। পরে প্রতিনিধি দলটি মহেশখালীর আদিনাথ মন্দির এলাকা পরিদর্শন করেন এবং বেলা আড়াইটার দিকে মহেশখালী আদিনাথ জেটিঘাট হয়ে নদীপথে মহেশখালী ত্যাগ করেন। পরিদর্শনের সময় মহেশখালী থানার একটি পুলিশ দল তার নিরাপত্তায় ছিলেন। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আজ সন্ধ্যায় ইউএস বাংলা এয়ারলাইন্সের BS-158 ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি ঢাকায় ফিরবেন। উল্লেখ্য, গত বছরের আগস্টে রক্তক্ষয়ী গণবিক্ষোভের পর ছাত্র-জনতার ইচ্ছাতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ওই আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্রদের নিয়ে গঠিত হয় নতুন রাজনৈতিক দল এনসিপি। জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তির বিশেষ দিন গত ৫ আগস্ট এনসিপির পাঁচ শীর্ষস্থানীয় নেতা হঠাৎ কক্সবাজারে যান। সেখানে হোটেল সি পার্লে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক

করছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ নিয়ে তোলপাড় শুরু হয় দেশজুড়ে। অবশ্য ওয়াশিংটনের একটি সূত্র সে সময় নিশ্চিত করে, পিটার হাস বাংলাদেশে নন, বরং ওয়াশিংটনে অবস্থান করছেন। তবে এবার জল্পনা কাটিয়ে সত্যিই পিটার হাস কক্সবাজারে। বাংলাদেশে রাষ্ট্রদূত থাকাকালে নানা কারণে সব সময়েই আলোচনায় ছিলেন পিটার হাস। গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের মাত্র কয়েকদিন আগে তিনি বাংলাদেশে তার দায়িত্ব পালন শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে ২৭ সেপ্টেম্বর দেশটির ফরেন সার্ভিস থেকে অবসর নেন। এর মাত্র তিন দিনের ব্যবধানে ১ অক্টোবর যোগ দেন এক্সিলারেট এনার্জিতে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির মার্কিন এই বহুজাতিক কোম্পানির বিনিয়োগ রয়েছে বাংলাদেশে। কোম্পানিটি কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়