ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুতিনের মন্তব্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ September, ২০২৫

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুতিনের মন্তব্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ September, ২০২৫ |
ইরানের পরমাণু কর্মসূচি নতুন করে আলোচনায়। এরই মধ্যে ইউরোপের তিন দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হয়েছে। দেশ তিনটি সেই প্রেক্ষাপটে জাতিসংঘকে জানিয়ে দিয়েছে, যেন ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়। এ নিয়ে রাশিয়া দেশটির প্রতিক্রিয়া জানিয়েছে। তবে চীনের তিয়ানজিনে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে কাছে পেয়ে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আনাদোলু এজেন্সি। বহুজাতিক এই সম্মেলনে বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের নেতারা উপস্থিত হয়েছেন। বিশেষ করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান বাণিজ্যিক যুদ্ধের মধ্যে এই সম্মেলন খুব তাৎপর্যপূর্ণ। এই সম্মেলনে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত দিয়েছে চীন, রাশিয়া ও ভারত। সাংহাই কোঅপারেশন অরগানাইজেশনের এই সম্মেলনে হাজির হয়েছেন

ইরানি প্রেসিডেন্টও। সেখানেই পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন পুতিন। বৈঠকে তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করেন। সোমবার (১ সেপ্টেম্বর) ক্রেমলিন এমন তথ্য জানিয়েছে। পুতিন জানান, ইরানকে মোটেও একা ছেড়ে দেননি তিনি। বরং তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে নিয়মিতই উভয় দেশের নেতাদের মধ্যে আলোচনা হয় বলে জানান পুতিন। রুশ প্রেসিডেন্টের এমন মন্তব্য পশ্চিমাদের জন্য বার্তা হিসেবেই দেখা হচ্ছে। কেননা, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা যখন ইরানকে চাপে রেখেছে, তখন রাশিয়ার এই পাশে দাঁড়ানো, তেহরানের শক্তি বহু গুণে বাড়িয়ে দেবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার