নিজের লিভার দিয়ে সতীনকে বাঁচালেন সৌদি নারী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫

নিজের লিভার দিয়ে সতীনকে বাঁচালেন সৌদি নারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫ |
নিজের সতীন ও স্বামীর দ্বিতীয় স্ত্রীকে নিজের লিভার দান করে বাঁচিয়েছেন এক সৌদি নারী। সফল অস্ত্রোপচারের পর এখন তারা দু’জনই সুস্থ্য রয়েছেন। সৌদি গ্যাজেটের খবরে বলা হয়, মাজেদ বালদাহ আল-রোকি নামে এক ব্যক্তির দ্বিতীয় স্ত্রী কয়েক বছর ধরে কিডনি রোগে ভুগছিলেন। তাকে নিয়মিত ডায়ালাইসিস করতে হতো। উন্নত চিকিৎসার জন্য স্ত্রীকে যুক্তরাষ্ট্রেও নিয়ে গিয়েছিলেন তিনি। তবে এতে কাজ হয়নি। দ্বিতীয় স্ত্রী তাগরিদ আওয়াদ আল-সাদির কষ্ট লাঘবে তিনি তার নিজের একটি কিডনি দিয়ে তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেন। ওই সময় তাকে চমকে দিয়ে তার প্রথম স্ত্রী নৌরা সালেম আল-সামারি জানান, সতীনের জীবন বাঁচানোর জন্য তিনি তার লিভারের ৮০ শতাংশ দান করবেন। মাজেদ বলেন, যখন দ্বিতীয়

স্ত্রীকে কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেই, তখন প্রথম স্ত্রীকে বলি… যদি অস্ত্রোপচারের সময় আমার কিছু হয় তখন তুমি আমাদের পাঁচ সন্তানকে দেখবে। কিন্তু আমি তখন অবাক হই, যখন সে জানায় তাগরিদকে বাঁচাতে সে তার লিভারের ৮০ শতাংশ দান করবে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জন্য এ সিদ্ধান্ত নিয়েছিল। মেডিকেল পরীক্ষায় টিস্যুর সামঞ্জস্যতা নিশ্চিত হওয়ার পর অঙ্গ প্রতিস্থাপনের অস্ত্রোপচার করা হয়। যা সফলও হয়। সতীনের জন্য নৌরার এমন স্বার্থহীন কাজের প্রসংশা করেছেন স্থানীয় মানুষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’