পরকীয়া প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন, পরে তাকে ফাঁসাতেই ধর্ষণের গল্প ফাঁদলেন স্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫

পরকীয়া প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন, পরে তাকে ফাঁসাতেই ধর্ষণের গল্প ফাঁদলেন স্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ |
মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা বাবার কাছে ফাঁস করে দিয়েছিল মেয়ে। তারপরই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করলেন যুবতী। তার পর সব দোষ চাপালেন প্রেমিকের ঘাড়ে! তাকে ফাঁসাতে ধর্ষণের গল্প ফাঁদলেন স্ত্রী। তবে গোয়েন্দারা তদন্তে নামতেই বেরিয়ে এলো থলের বিড়াল। ওই ঘটনায় ইতিমধ্যে খুনি স্ত্রী ও তাঁর প্রেমিকসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলি‌শ সূত্রে জানা গেছে, নিহত ওই ব্যক্তি স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে একই বাসায় বসবাস করতেন। গত ২৮ জুলাই তাঁর স্ত্রী পুলিশের কাছে স্বামীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। এর তিন দিন পর, ৩১ জুলাই, আরও একটি অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর দাবি ছিল, চলতি বছরের মার্চ মাসে

তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকাকালীন তাঁকে ধর্ষণ করে এক প্রতিবেশী যুবক। পরে ওই ঘটনার ভিডিও করে তাঁকে লাগাতার হুমকি দিচ্ছে। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে জোড়া মামলার তদন্তে নামে পুলিশ। আর তাতেই বেরিয়ে আসে আসল সত্য। জানা যায়, গত এক বছর ধরে ৩৫ বছরের গৃহবধূ সোনির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল প্রতিবেশী ৩৪ বছরের রবীন্দ্রের। সোনির মেয়ে সম্প্রতি মায়ের ফোনে প্রতিবেশীর সঙ্গে মায়ের একটি আপত্তিকর ভিডিও দেখে ফেলে। বিষয়টি বাবাকেও জানায় সে। সেই থেকেই দম্পতির মধ্যে বিরোধ শুরু হয়। অন্য দিকে, বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানাজানি হয়ে যেতেই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যার ষড়যন্ত্র ছক কষতে শুরু করেন সোনি। তার পর স্বামী তাঁর

বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার আগেই সুযোগ বুঝে একদিন দু’জনে মিলে তাঁকে খুন করেন। তদন্তে নেমে পুলিশ রবীন্দ্রকে গ্রেফতারের পর তিনি খুনের কথা স্বীকার করেন। জানান, সোনির সঙ্গে তাঁর গত এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। একদিন সোনির মেয়ে মায়ের ফোনে তাঁদের একটি অপ্রীতিকর ভিডিও দেখে ফেলে। এর পরেই স্বামীকে খুনের পরিকল্পনা করেন সোনি। পুলিশ সূত্রে জানা গেছে, স্বামীকে খুনের আগে দু’জনে ইউটিউবে খুন করা এবং দেহ লোপাটের উপায় খুঁজে দেখেছিলেন। গত ২৬ জুলাই, কাজ থেকে বাড়ি ফেরার সময় রবীন্দ্র ও তাঁর সহযোগীরা সোনির স্বামী বিক্রমকে তুলে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করেন। পরে দেহটি মাটিতে পুঁতে ফেলে। রবীন্দ্রের দেখানো জায়গা থেকে বিক্রমের

দেহও উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি ভারতের হরিয়ানার গুরুগ্রামে সংঘটিত নৃশংস এ খুনের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব! তুমুল সমালোচনার পর গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই বিতর্কিত রেফারি রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না