টিকটকে ভাইরাল ‘পার্ল ইয়াররিং থিওরি’ আসলে কী, জানেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫

টিকটকে ভাইরাল ‘পার্ল ইয়াররিং থিওরি’ আসলে কী, জানেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ |
সাদা মুক্তার ফ্যাশন আবার ফিরে এসেছে। শাড়ি কিংবা ক্লাসিক ব্লেজারের সঙ্গে মুক্তার ছোট্ট এক জোড়া দুল আপনাকে যেন করে তোলে আরও রুচিশীল। এই তো ছিল ফ্যাশন বোদ্ধাদের ভাষ্য। কিন্তু সম্প্রতি টিকটকে ছড়িয়ে পড়া এক ভাইরাল থিওরি বলছে, এই মুক্তার দুল নাকি নারীদের একা করে দিচ্ছে! টিকটকের ভাইরাল ‘পার্ল ইয়াররিং থিওরি’ বা ‘মুক্তার দুল তত্ত্ব’ বলছে, এই গয়না নারীদের এতটাই পরিপাটি করে তোলে যে সম্ভাব্য সঙ্গীরা ভয় পেয়ে যান। তারা ভাবেন, এই নারী বুঝি খুব ‘হাই-মেইনটেন্যান্স’। তার সাথে সম্পর্ক মানেই ব্যয়ের বাহার। টিকটকে ভাইরাল কোচের ‘কিসলক ব্যাগ’, বাজারে এলেই উধাওটিকটকে ভাইরাল কোচের ‘কিসলক ব্যাগ’, বাজারে এলেই উধাও এই তত্ত্ব মূলত এক তরুণীর ভিডিও থেকে

ছড়িয়েছে। যিনি রসিকতা করে বলেছিলেন, ‘তিনি যখনই মুক্তার দুল পরেন, কোনো ডেটিং অ্যাপে ‘ম্যাচ’ আসে না!’ এরপর থেকে শুরু হয়েছে আলোচনা। কেউ বলছেন, মুক্তা পরা মানেই ‘এক্সপেন্সিভ টেস্ট’। আবার কারও মতে, এতে একটা দূরত্ব তৈরি হয়। অন্যরা ধরে নেন এই নারী সম্পর্কের ক্ষেত্রে খুব উচ্চ প্রত্যাশা রাখেন। তবে এটিকে একেবারে গুরুত্বের সঙ্গে নেওয়ার প্রয়োজন নেই। কারণ, এটি কোনো মনোবৈজ্ঞানিক গবেষণার ফল নয়। টিকটকেই অনেকে আবার মজার ছলেই নিজেদের মুক্তার কালেকশন দেখিয়ে বলছেন, ‘আমার জীবন, আমার গয়না।’ ফ্যাশন মানেই তো নিজেকে ভালোবাসা। নিজের পছন্দকে প্রাধান্য দেওয়া। কারো চোখে সেটি ভালো, আবার কারো মন্দ লাগতেই পারে, তাতে কী? ফ্যাশন কখনো অন্যের জন্য নয়, নিজের

জন্য। তাই মুক্তার দুল যদি আপনার মনে আনন্দ এনে দেয়, তাহলে পরুন। সেই দুলেই হয়তো একদিন কেউ বলে উঠবে, ‘তোমার স্টাইলটা একদম আলাদা।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা