কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৬

কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৬ |
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে। মাসখানেক সময় হাতে থাকলেও ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এর মধ্যে এক সম্ভাব্য প্রার্থীকে ঘিরে আবার সামনে এসেছে কলকাতার ব্যাপক আলোচিত-সমালোচিত একটি ধর্ষণের ঘটনা। ২০২৪ সালের অগাস্টে কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গসহ গোটা ভারত, সেই চিকিৎসকের মা আসন্ন নির্বাচনে বিজেপির প্রার্থী হতে চান। তিনি জানান, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি পানিহাটি আসন থেকে লড়তে রাজি হয়েছেন। যদিও বিজেপির পক্ষ থেকে তার প্রার্থিতা সম্পর্কে এখনো নিশ্চিত করা হয়নি। পশ্চিমবঙ্গের ১৫০টি আসনে এখনো বিজেপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি – তাদের দ্বিতীয়

দফার প্রার্থী তালিকা শিগগিরই প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এদিকে আরজি কর হাসপাতালের ধর্ষণ ও হত্যার শিকার ওই শিক্ষানবিশ চিকিৎসক, যিনি পশ্চিমবঙ্গে ‘অভয়া’ নামে পরিচিতি পেয়েছেন, তার মা বৃহস্পতিবার (১৯ মার্চ) সাংবাদিকদের বলেছেন, তাকে অনেকবার বিজেপি নেতৃত্ব থেকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করে যোগাযোগ করা হলেও তিনি প্রথমে রাজি ছিলেন না। সম্প্রতি বিজেপি নেতা ও সাবেক এমপি অর্জুন সিং অভয়ার মা-বাবার সঙ্গে দেখা করেছিলেন। অভয়ার মা বলেছেন, ‘রাজ্যজুড়ে দুর্নীতি ও নারী সুরক্ষার অভাব, রাজ্যের মানুষ ভাল নেই। তাই তৃণমূল কংগ্রেসকে সমূলে উপড়ে ফেলতে চাই।’ কিছুদিন আগেই নিজেদের মৃত মেয়ের ছবি প্রকাশ্যে এনেছেন আরজি কর নির্যাতনের শিকার নারীর বাবা-মা। তারা দাবি করছেন, এই ধর্ষণকাণ্ডে তার মৃত

মেয়ে সুবিচার পাননি। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রশাসনকে দায়ীও করেছিলেন তারা। পাশাপাশি এই গোটা ঘটনায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্ত নিয়েও একাধিকবার প্রশ্ন তুলেছেন তারা। বিজেপির প্রার্থী হতে চান বলে ধর্ষণ ও হত্যার শিকার নারীর মা সংবাদমাধ্যমকে জানানোর পরেই সামাজিক মাধ্যমে এ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এর আগে গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার ২৯৪ আসনের ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণা করেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ঘোষণায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার ভোট হবে দুই পর্বে: ২৩ ও ২৯ এপ্রিল। আর ভোট গণনা হবে ৪ মে। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়