ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৬

ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৬ |
ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‌‘প্রিন্স : ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা। যার ট্রেলার, টিজার এবং ভিন্ন ভিন্ন লুক প্রকাশের মাধ্যমে ইতোমধ্যে দর্শকের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। সিনেমাাট ঘিরে হল মালিকরাও বেশ আগ্রহী। অগ্রিম টিকিট বুকিংয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যার দিকেই প্রকাশ পাবে ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গানটির গীতিকার রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও সোমনুর মনির কোনাল। গানটির সুর ও সংগীত পরিচালনাও করেছেন ইমরান মাহমুদুল। রোমান্টিক আবহের এই গানটি সিনেমার গল্পের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যবহার করা হয়েছে। ফলে গানটি নিয়ে দর্শকের আগ্রহও বেশি বলে

জানা গেছে। এর আগে ‘প্রিন্স’ সিনেমার ট্রেলার ও টিজার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে শাকিব খানের নতুন লুক ও অ্যাকশন ঘরানার উপস্থাপনা দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। নির্মাতাদের প্রত্যাশা, ঈদের আগে প্রকাশিত ‘পরী’ গানটি দর্শকদের মধ্যে আরও আগ্রহ তৈরি করবে এবং সিনেমাটির প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে। আবুল হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটিতে এক গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। এতে আরও অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, জ্যোর্তিময়ী, দিব্যেন্দু, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ একঝাঁক অভিনয়শিল্পী। বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও ছবির শুটিং হয়েছে ভারতে। উল্লেখ্য, নিশ্চিত হওয়া গেছে, ‌‘প্রিন্স’ সিনেমায় আইটেম ড্যান্স ঘরানার একটি গানে প্লেব্যাক করেছেন কণ্ঠশিল্পী

রুনা লায়লা। গানটিতে তার সঙ্গে গেয়েছেন প্রীতম হাসান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল