পুড়ে যাওয়া খাতা ঘিরে জারার বেঁচে থাকা না থাকা নিয়ে সংশয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫

পুড়ে যাওয়া খাতা ঘিরে জারার বেঁচে থাকা না থাকা নিয়ে সংশয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫ |
ক্লাস ওয়ার্কের খাতায় ইংরেজিতে লেখা নাম আসমাউল হুসনা জারা। খাতার কাভারের একটা অংশ পুড়ে যাওয়ায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থী কোন শ্রেণিতে পড়ে সেটা বোঝা যাচ্ছে না। তবে স্কুল কােডের ঘরে লেখা ২০০৩। এই পোড়া খাতাটি পাওয়া গেছে সোমবার বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়া মাইলস্টোন স্কুলের দোতলা ভবনের একটি কক্ষ থেকে। খাতাটি হাতে নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের আবুল বাশার মেয়েটির খোঁজ করছিলেন। তিনি জানেনও না মেয়েটি বেঁচে আছে কি মারা গেছে। অন্তত অভিভাবকের খোঁজ পেলেও খাতাটি পৌঁছে দিতে চান আবুল বাশার। খাতাটি খুলে দেখা গেল, সেটি গণিত বিষয়ের ক্লাস ওয়ার্কের খাতা। ঝকঝকে হাতের লেখায় তারিখ অনুযায়ী প্রতিদিনের

ক্লাস ওয়ার্ক লেখা আছে সেখানে। ২১.০৭.২০২৫ তারিখ দিয়ে সোমবারের ক্লাস ওয়ার্কের লেখাও পাওয়া গেল সেখানে। অর্থাৎ দুর্ঘটনার দিনের দুর্লভ স্মৃতি হয়ে আছে আগুনে পোড়া খাতাটিও। এই প্রতিবেদককে আবুল বাশার জানান, অন্য একজন ব্যক্তি খাতাটি উদ্ধার করে তাকে দিয়েছেন। এখন হন্যে হয়ে খাতার মালিককে খুঁজে বেড়াচ্ছেন তিনি। স্কুলের পরিবেশ এখনো স্বাভাবিক না হওয়ায় শিক্ষকদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় খাতার মালিককে খুঁজে বের করতে পত্রিকায় একটি রিপোর্ট করার অনুরোধ জানান আবুল বাশার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক ‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’ হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায় বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স-২০২৬ কি আদৌ মুক্ত ও জবাবদিহিতামূলক সংবাদ মাধ্যমের পক্ষে? ‘সক্ষমতা বাড়াতে’ দরপত্র ছাড়াই র‌্যাবের জন্য ১৬৩টি গাড়ি সরাসরি ক্রয়ের অনুমোদন বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট শুভেন্দুকে হাসিনার ‘বিশেষ অভিনন্দন’: পর্দার আড়ালে কি তবে ইন্দো-বাংলা নতুন সমীকরণ? তামিলনাড়ুতে বিজয়ের ‘বিজয়’ রাজভবনে টিভিকে নেতা কালবৈশাখীর দাপটে গাছ ভেঙে বসতঘরে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন আছমা ফোমের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে জিও ওয়ার্ল্ড কন‌ভেনশন সেন্টার: বা‌ণি‌জ্যের স‌ঙ্গে সাংস্কৃ‌তিক বন্ধন মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক ঘিরে যা জানা যাচ্ছে বিশ্ববাজারে খাদ্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ বড় ধাক্কা খেলেন বিজয়, কাল হচ্ছে না শপথ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ মুক্তি পেল ‘সর্দারবাড়ির খেলা’, প্রচারে নেই রোশান-বুবলী; কেন?