মেট্রোতে গড়ে প্রতিদিন যাত্রী ওঠে ৪ লাখ, কোন স্টেশনে বেশি – ইউ এস বাংলা নিউজ




মেট্রোতে গড়ে প্রতিদিন যাত্রী ওঠে ৪ লাখ, কোন স্টেশনে বেশি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ |
রাজধানীবাসীর একটি অংশের স্বস্তি মেট্রো রেলে প্রতিদিন গড়ে চার লাখ মানুষ যাতায়াত করে। সবচেয়ে বেশি ভিড় হয় অফিস টাইমের শুরু ও শেষের সময়ে। ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ২০২২ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রো রেল চালু হয়। সব স্টেশনে যাত্রী ওঠা-নামা শুরু হয় ২০২৩ সালের শেষ দিনে। ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু মেট্রো রেলপথটি লাইন-৬ নামে পরিচিত। এই লাইনের জন্য ২৪ সেট মেট্রো ট্রেন রয়েছে। বর্তমানে ১৪টি ট্রেন সব সময় লাইনে চলাচলরত অবস্থায় থাকে। তিন সেট ট্রেন বিশেষ প্রয়োজনে লাগতে পারে এই বিবেচনায় প্রস্তুত রাখা হয়। বর্তমানে ব্যস্ত সময়ে

(পিক আওয়ার) মেট্রো রেল চলাচল করে প্রতি ৮ মিনিট পর পর। অন্য সময় (অফপিক আওয়ার) ১০ মিনিট পর পর ট্রেন চলাচল করে। শুক্রবার চলে বিকেল ৩টা থেকে। অন্যান্য সরকারি ছুটির দিন পিক আওয়ারে ৮ মিনিট এবং অফ পিক আওয়ারে ১২ মিনিট পর পর মেট্রো রেল চলাচল করে। ঢাকার মেট্রো রেলে সবচেয়ে বেশি যাত্রী ওঠে মিরপুর-১০ নম্বর স্টেশন থেকে। চালু হওয়ার পর থেকে এই স্টেশন থেকে এক কোটি ৭৮ লাখের বেশি যাত্রী ওঠা-নামা করেছে। যদিও ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্ষতিগ্রস্ত হয়ে দুই মাস বন্ধ ছিল স্টেশনটি। এ ছাড়া এক কোটির বেশি যাত্রীর তালিকায় রয়েছে উত্তরা উত্তর, মতিঝিল, আগারগাঁও, কারওয়ান বাজার ও বাংলাদেশ সচিবালয় স্টেশন।

আর সবচেয়ে কম যাত্রী যাতায়াত করেছে উত্তরা দক্ষিণ ও বিজয় সরণি স্টেশন থেকে। উত্তরা দক্ষিণ স্টেশনটি থেকে যাতায়াত করেছে পৌনে ১২ লাখের মতো যাত্রী। দিনে ওই স্টেশনে হাজার দু-এক যাত্রী হয় বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে। মাস হিসাবে মেট্রোতে সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করেছে গত ফেব্রুয়ারি মাসে। মূলত বইমেলা থাকায় এই মাসে বেশি যাত্রী থাকে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া ওই সময় রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কর্মসূচিতে ছিল নানা শ্রেণি-পেশার মানুষ। তীব্র যানজট ছিল সড়কে। তাই যানজট এড়াতেও মেট্রোতে ঝুঁকেছিলেন যাত্রীরা। ডিএমটিসিএল সূত্র বলছে, চালুর পর সর্বাধিক যাত্রী যাতায়াত করেছে গত ২৭ ফেব্রুয়ারি। ওই দিন মোট যাত্রী পরিবহন করা

হয় ৪ লাখ ২৪ হাজার ৪৮১ জন। এর আগের দিন মেট্রো রেলে যাত্রী হয় ৪ লাখ ৯ হাজার ৪৫০ জন। এর আগে ১৩ ফেব্রুয়ারি মেট্রো রেলে যাত্রী হয় ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে ঝাঁপ তরুণীর! সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন ভূপাতিত, ছুড়ল কারা? মুক্তির ১১তম দিনেই বাহুবলী ২-এর রেকর্ড ভেঙে দিলেন রণবীর সিং বিগ ব্যাশ লিগে বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন রিশাদ ১০০০ ফলোয়ার থাকলেই ইনস্টাগ্রাম থেকে আসবে আয়, জানুন উপায় ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত