ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
পুরুষশূন্য গ্রাম থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের প্রাণনাথপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১০ জুন) সিরাজগঞ্জ সেনাক্যাম্প সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে সোমবার (৯ জুন) গভীর রাতে ১১ পদাতিক ডিভিশন সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী প্রাণনাথপুর গ্রামে অভিযান চালায়। অভিযানের আগেই সব পুরুষ গ্রাম থেকে পালিয়ে যায়। গ্রামের বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় ওইসব অস্ত্র উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ সেনাক্যাম্প সূত্র জানায়, গত রোরবার (৮ জুন) প্রাণনাথপুর গ্রামের ফকির গোষ্ঠীর লোকজন ব্যক্তিগত আক্রোশ থেকে গ্রামের সাধারণ মানুষের উপর দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা চালায়। গ্রামের আটটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে সাতজনকে মারধর করে আহত করে তারা। এ ঘটনায়
ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। বিষয়টি জানতে পেরে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী সোমবার রাতে ওই গ্রামে অভিযান চালায়। কিন্তু অভিযানের আগেই গ্রামের সব পুরুষ পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময়ে কিছু অস্ত্র নিয়ে যায়। তবে গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ৩০টির মতো ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।