বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বিশ্ববিদ্যালয় ছাত্র উৎস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৫

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বিশ্ববিদ্যালয় ছাত্র উৎস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৫ |
বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তারেক মাহমুদ উৎস (২৩) নামের এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হয়েছেন। ঈদের পর দিন রোববার সন্ধ্যা ৬টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার নেংটিছেড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উৎস রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার নুরুজ্জামান বকুলের ছেলে। তিনি ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৬ বন্ধু ঈদের দিন সকালে তাদের রংপুরের বাড়িতে আসেন। ৬ বন্ধু মিলে ঈদের পরের দিন দিনাজপুরের দর্শনীয় স্থান কান্তজিউর মন্দির ও নীলফামারী সৈয়দপুরের বিমানবন্দর ঘুরতে যাবেন বলে ঠিক করেন। রোববার সকালে ৩টি মোটরসাইকেলে তারা ঘুরতে যান। বিকালে রংপুরে

ফেরার পথে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলার নেংটিছেড়া ব্রিজ এলাকায় একটি ইঞ্জিনচালিত ভ্যানকে ওভারটেক করতে গেলে রংপুর থেকে সৈয়দপুরগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী মিনিবাস মোটরসাইকেল আরোহী দুই বন্ধুকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে তারেক মাহমুদ উৎস নিহত হন। অপর মোটরসাইকেলের বসে থাকায় বন্ধু জাকির হোসেন (২২) আহত হন। পরে স্থানীয় লোকজন জাকির হোসেনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসেন। অন্য বন্ধুদের মোটরসাইকেলে থাকা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজম আলী হাসপাতালে জানান, তাদের সবার বাড়ি রংপুরে। ৬ বন্ধুই ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়েন। এবার ঈদে ঢাকায় তারা চিন্তা করেন ঈদের আনন্দ উপভোগ করতে দিনাজপুরের ঘুরতে যাবেন। ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দর ঘুরে রংপুরে

চলে আসবেন। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত উৎসের লাশ রাত ৯টায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?