ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৬

ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৬ |
শেরপুরের শ্রীবরদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভেতর বহিরাগত নারীকে নিয়ে আপত্তিকর নাচ-গানের আসর বসানোর অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফ উদ্দিনের বিরুদ্ধে। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও ফাঁস হওয়ায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, এই ঘটনায় ফায়ার সার্ভিসের মতো একটি সুশৃঙ্খল বাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আশরাফ উদ্দিন একজন বহিরাগত নারীকে নিয়ে স্টেশনের ভেতরে হাত ধরে ও নানা অঙ্গভঙ্গি প্রদর্শন করে নাচ-গান করছেন। তার এই অপেশাদার ও নৈতিকতাবিবর্জিত আচরণে স্টেশনের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফায়ার ফাইটার জানান, এই কর্মকাণ্ডের

কারণে পুরো স্টেশনের শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষের কাছে তাদের লজ্জায় পড়তে হচ্ছে। সাতানী শ্রীবরদী মহল্লার বাসিন্দা মো. মিস্টার মিয়া ও হুমায়ুন কবিরসহ একাধিক ব্যক্তি বলেন, পঞ্চাশোর্ধ্ব একজন কর্মকর্তার এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক এবং পুরো ফায়ার সার্ভিস অফিসের জন্য বদনামের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা অবিলম্বে তার অপসারণের দাবি জানান। স্থানীয়রা অভিযোগ করেন, সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তরে এমন অনৈতিক পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন স্টেশন অফিসারের কাছ থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নৈতিকতা প্রত্যাশিত, অথচ তিনি নিজেই আপত্তিকর বিনোদনে লিপ্ত হয়েছেন। এই ঘটনার পর ফায়ার সার্ভিসের প্রতি জনগণের আস্থায় সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন তারা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফ

উদ্দিন বলেন, টিকটক করার জন্য ভিডিওটি ধারণ করা হয়েছিল। তবে একজন স্টেশন অফিসার হিসেবে সরকারি দপ্তরের ভেতরে বহিরাগত নারীকে নিয়ে নাচ-গান করে ভিডিও ধারণ করা সমীচীন কিনা — এই প্রশ্নের সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি তিনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জামালপুর-শেরপুর অঞ্চলের দায়িত্বে থাকা সহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক বলেন, একজন স্টেশন অফিসারের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা