শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৬

আরও খবর

আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা

‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা

রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে

সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো

সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা

চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত

শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৬ |
এফসিপিএসে অধ্যয়নরত চিকিত্সক ডা. নাফিসা তাবাসসুম দিপ্রার ‘রহস্যজনক’ মৃত্যুকে অনেকেই ‘হত্যাকাণ্ড’ বলে অভিহিত করছেন। তার সহপাঠী, সহকর্মী ও পরিবারের সদস্যরা শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিনের নির্যাতন, মানসিক ও শারীরিক টর্চারের অভিযোগ তুলেছেন। তবে ক্ষমতাশালী শ্বশুরবাড়ির প্রভাবে বিষয়টি ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে। গত ৪ জুন শ্বশুরবাড়িতে কার্ডিয়াক অ্যারেস্ট হলে ডা. দিপ্রাকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর পর থেকেই তার সোশ্যাল মিডিয়া পোস্ট, বন্ধুদের সঙ্গে চ্যাট এবং ডাক্তারদের গ্রুপের স্ক্রিনশটে দীর্ঘদিনের নির্যাতনের কথা উঠে এসেছে। অভিযোগ, তাকে খাবার না দিয়ে আটকে রাখা হয়েছিল, মানসিক চাপ ও শারীরিক নির্যাতন করা হয়েছিল। প্রভাবশালী শ্বশুরবাড়ির ভূমিকা দিপ্রার শ্বশুর

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও বারডেমের উচ্চপদস্থ প্রফেসর এবং যশোর হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। অভিযোগ উঠেছে, তার প্রভাবে মৃত্যুকে ‘হার্ট অ্যাটাক’ হিসেবে উপস্থাপন করে ঘটনাটি ধামাচাপা দেয়া হয়েছে। দিপ্রার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ডিঅ্যাকটিভ বা সরিয়ে ফেলা হয়েছে। ডাক্তারদের গ্রুপ থেকে তার পোস্ট মুছে ফেলা হয়েছে এবং গ্রুপ অ্যাডমিনকে দিয়ে ‘ভুয়া’ বলিয়ে মাফ চাওয়ানো হয়েছে বলে অভিযোগ। দিপ্রার স্বামীর বড় বোন সাবনাজ রশীদ দিয়া মেটার (ফেসবুক) আঞ্চলিক ম্যানেজার ছিলেন। তার স্বামী সিমু নাসের প্রথম আলোর সঙ্গে যুক্ত এবং ইয়ার্কি মিম পেজসহ জনপ্রিয় পেজ চালান। অভিযোগ, তাদের প্রভাবে মূলধারার গণমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশ বন্ধ রাখা হয়েছে। দিপ্রার ননদদেরও নির্যাতনে সহযোগিতার অভিযোগ উঠেছে। পরিবারের

নীরবতা দিপ্রার বাবা ও ভাই জানিয়েছেন, নাতি-নাতনির ভবিষ্যৎ চিন্তা করে তারা আইনি পদক্ষেপ নেবেন না। অন্যদিকে শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। সহপাঠীরা মানববন্ধন করে সুষ্ঠু ময়নাতদন্ত ও তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগকারীরা বলছেন, ক্ষমতা ও প্রভাবের কারণে এই হত্যাকাণ্ড বিচারের আওতায় আসছে না। পুলিশও স্বপ্রণোদিত হয়ে কোনো পদক্ষেপ নেয়নি। ফলে দিপ্রার মতো একজন মেধাবী চিকিত্সকের মৃত্যু নীরবে ধামাচাপা পড়তে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে সত্য উদঘাটন এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন অনেকে। দুই বছরের একটি শিশুর মা ডা. দিপ্রার অকালমৃত্যু দেশের চিকিত্সক সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা