রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদরিচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদরিচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ |
ফিফা ক্লাব বিশ্বকাপ শেষেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদরিচ। ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডার আজ ইনস্টাগ্রাম বার্তায় জানিয়েছেন, শনিবার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটিই সান্তিয়াগো বার্নাব্যুতে তার শেষ ম্যাচ। ২০১২ সাল থেকে ১৩ বছরে রিয়ালের হয়ে ৬টি চ্যাম্পিয়নস লিগ ও ৪টি লা লিগাসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন লুকা মদ্রিচ। রিয়ালের জার্সিতে ৫৯০ ম্যাচ খেলে খেলেছেন তিনি। মদরিচ লিখেছেন, ‘এসেছিলাম বিশ্বের সেরা ক্লাবের জার্সি পরার আশা এবং বড় কিছু করার আকাঙ্ক্ষা নিয়ে। কিন্তু এরপর যা ঘটেছে তা আমি কখনো কল্পনাও করিনি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আমার ফুটবলজীবন এবং ব্যক্তিজীবন—উভয়ই বদলে দিয়েছে।’ লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো যখন তুমুল প্রতিদ্বন্দ্বিতায় একের পর বর্ষসেরার

খেতাব জয় করছিলেন, তখন দুজনের বাইরের কেউ হিসেবে ২০১৮ সালে ব্যালন ডি’অর জেতেন মদরিচ। ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার লিখেছেন, ‘এই কয়েক বছরে আমি অসাধারণ সব মুহূর্ত কাটিয়েছি। যা অসম্ভব মনে হতো, এমন সব প্রত্যাবর্তন, ফাইনাল, উদযাপন, আর বার্নাব্যুতে জাদুকরী সব রাত... আমরা সব কিছু জিতেছি, আর আমি খুবই সুখী ছিলাম। খুব, খুবই সুখী।’ সমর্থকদের ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে মদ্রিচ লিখেছেন, ‘আমি কখনোই ভুলব না প্রতিটি করতালি, প্রতিটি ভালোবাসার বহিঃপ্রকাশ, যা আপনারা আমাকে দিয়েছেন। আমি বিদায় নিচ্ছি পূর্ণ হৃদয়ে। গর্বে, কৃতজ্ঞতায় এবং ভুলে না যাওয়ার মতো স্মৃতিতে পরিপূর্ণ এক হৃদয় নিয়ে। যদিও ক্লাব বিশ্বকাপের পর আমি আর এই জার্সি গায়ে মাঠে নামব না, তবুও

আমি চিরকাল রিয়াল মাদ্রিদের একজন সমর্থক হয়ে থাকব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল