জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ |
বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে বড় ব্যবধানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল জিম্বাবুয়ে। বৃহস্পতিবার সুপার এইটের ম্যাচে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়েছে ভারত। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল দক্ষিণ আফ্রিকার। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ২৫৬ রানের পাহাড় গড়ে ভারত। জবাবে ১৮৪ রানেই থমকে যায় জিম্বাবুয়ের ইনিংস। ভারতের এই দাপুটে জয়ে আগামী রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি এখন অঘোষিত সেমিফাইনালে পরিণত হয়েছে। সেই ম্যাচের জয়ী দলই শেষ চারে জায়গা করে নেবে। এর আগে দিনের অন্য ম্যাচে আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে বিধ্বস্ত করেছে দক্ষিণ আফ্রিকা। চেন্নাইয়ে ভারতের রানের পাহাড়ে মূল কারিগর

ছিলেন ওপেনার অভিষেক শর্মা ও হার্দিক পান্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহের পথে অভিষেক করেন ৫৫ রান। শেষ দিকে হার্দিক অপরাজিত থাকেন ৫০ রানে। এবারের আসরে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো পরাশক্তিদের হারিয়ে সুপার এইটে আসা জিম্বাবুয়ে রান তাড়ায় শুরুটা মন্দ করেনি। তবে পাহাড়সম লক্ষ্যের চাপে প্রয়োজনীয় রান রেট ক্রমাগত বাড়তে থাকায় এক পর্যায়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। জিম্বাবুয়ের পক্ষে ওপেনার ব্রায়ান বেনেট ৯৭ রানে অপরাজিত থাকেন, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশটির ইতিহাসে কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। তবে তার এই লড়াই কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ভারতের পক্ষে বাঁহাতি পেসার আর্শদীপ সিং ২৪ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। সুপার এইটের লড়াইয়ে জিম্বাবুয়ের

বোলারদের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। গত সোমবার ওয়েস্ট ইন্ডিজ তাদের বিপক্ষে ২৫৪ রান তোলার পর, আজ ৪ উইকেটেই ২৫৬ রান দিল তারা। অর্থাৎ দুই ম্যাচে মাত্র ৪০ ওভার বোলিং করে ৫১০ রান হজম করল দলটি। ভারতের হয়ে ফর্মে ফিরেছেন অভিষেক শর্মা। চলতি টুর্নামেন্টে চার ইনিংসের তিনটিতেই শূন্য রানে ফেরা এই বাঁহাতি আজ মারেন ৪টি চার ও ৪টি ছক্কা। এছাড়া তিলক ভার্মা মাত্র ১৬ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। হার্ডিকের সঙ্গে তার অবিচ্ছিন্ন ৮৪ রানের জুটি ভারতকে বিশাল সংগ্রহ এনে দেয়। তবে ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার করা ২৬০ রানের বিশ্বরেকর্ডটি ভাঙতে পারেনি ভারত। দলে ফেরা সঞ্জু স্যামসন আজ ওপেনিংয়ে ইশান কিশানের সঙ্গে জুটি

বাঁধেন। স্যামসন ২৪ রানে আউট হলেও কিশানের সঙ্গে অভিষেকের ৭২ রানের জুটি ভারতকে শক্ত ভিত গড়ে দেয়। অধিনায়ক সূর্যকুমার যাদবও ১৩ বলে ৩৩ রানের ক্যামিও খেলেন। ইনিংসের শেষ দুই বলে ব্র্যাড ইভান্সকে জোড়া ছক্কা মেরে নিজের ফিফটি পূর্ণ করেন পান্ডিয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)