ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬

আরও খবর

নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী

শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ

নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬

ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬ |
নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে ১৬ বছর বয়সী এক কিশোরকে ঘুষি মারার অভিযোগে মেট্রোপলিটল ট্রান্সপোর্টেশন অথরিটি-এমটিএর এক বাসচালককে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি। গ্রেপ্তার হওয়া ওই বাসচালকের নাম মাইকেল ব্রাউন(৪২)। আইউইটনেস নিউজ জানায়, সোমবার রাত ৯টা ৪০ মিনিটে বে পার্কওয়ে ও ইস্ট সেকেন্ড স্ট্রিট এলাকায় একটি বি-৬ বাসের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কিশোরটি সাইকেল চালানোর সময় বাসটির সঙ্গে ঝুলে ছিল। ওই সময় ব্রাউন বাস থামিয়ে নিচে নামেন এবং কিশোরটির সঙ্গে কথা বলতে গেলে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে বাসচালক কিশোরটিকে কয়েকবার ঘুষি মারেন। পরে আহত কিশোরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। ভুক্তভোগীর নাক ভেঙে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই ঘটনায়

বাসচালক ব্রাউনের বিরুদ্ধে হামলা, বেপরোয়া বিপদসৃষ্টি এবং ১৭ বছরের কম বয়সী শিশুর ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। এমটিএর কমিউনিকেশন্স ডিরেক্টর টিম মিন্টন এক বিবৃতিতে বলেন, ঘটনাটি তদন্তাধীন। প্রাথমিক তথ্যে জানা গেছে, সাইকেল আরোহী বেপরোয়া আচরণ করে যাত্রীদের ঝুঁকির মধ্যে ফেলছিলেন। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন লোকাল ১০০–এর পক্ষ থেকেও এক বিবৃতিতে বলা হয়েছে, বাসচালক আয়নায় সাইকেল আরোহীকে ঝুলতে দেখে বাস থামান। পরে সতর্ক করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা শেখ হাসিনার ‘মহিলা বাস’ এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা বৈছাআ নেতা মাহদীসহ আটক ৩ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪ চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস ওভাল অফিসে ট্রাম্পের কটাক্ষের মুখে নারী সাংবাদিক প্রেমিকের সহায়তায় স্বামী-সন্তানকে হত্যা করলেন স্ত্রী ইমাম-খাদেম সম্মানীর তালিকা তৈরিতে অসততা “সৎ লোকের শাসন” দাবিদার জামায়াতে ইসলামীর সেনাবাহিনীর দুই বছরের ‘ডেভিল হান্ট’ অভিযানেও অধরা জুলাই আন্দোলনে জেল পালানো ৬৯০ অপরাধী, তালিকায় দুই শীর্ষ জঙ্গি চাঁদার দাবিতে নোয়াখালীতে বিয়ের গাড়ীতে গুলি : গুলিবিদ্ধ ৫