কবি নজরুল মিলনায়তনের নাম বদলে সাইফুর রহমানের নামে রাখলো বিএনপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬

কবি নজরুল মিলনায়তনের নাম বদলে সাইফুর রহমানের নামে রাখলো বিএনপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬ |
সিলেট নগরের রিকাবিবাজার এলাকায় অবস্থিত কবি নজরুল মিলনায়তনের নাম পরিবর্তন করে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নামে পুনরায় নামকরণের নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে মিলনায়তন পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের এ নির্দেশনা দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।। প্রতিমন্ত্রী বলেন, সংস্কারের জন্য ‘এম সাইফুর রহমান মিলনায়তন’ নামেই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। নামটি সামনে বড় ও স্পষ্ট করে লিখতে হবে, যাতে সহজে দৃশ্যমান হয়। প্রয়োজনে অতিরিক্ত ব্যয় হলেও সমস্যা নেই বলেও মন্তব্য করেন তিনি। স্থানীয় সংস্কৃতি কর্মীরা জানান, প্রথমে মিলনায়তনটির নাম ছিল সিলেট অডিটোরিয়াম। পরে চারদলীয় জোট সরকারের সময় সংস্কারের পর এটি এম

সাইফুর রহমানের নামে নামকরণ করা হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের আমলে নাম পরিবর্তন করে রাখা হয় কবি নজরুল মিলনায়তন। পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি জানান, বর্তমানে মিলনায়তনটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রয়েছে। যথাযথ তদারকি নিশ্চিত করতে এটি সিটি করপোরেশনের আওতায় নেওয়ার প্রস্তাব দেওয়া হলে প্রতিমন্ত্রী সম্মতি দিয়েছেন। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে মিলনায়তনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এখন থেকে সংস্কারকাজ ও পরিচালনা সিটি করপোরেশন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ

মালিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়