কুষ্টিয়ায় জেলা প্রশাসকের বদলির প্রতিবাদে জামায়াত-সমর্থিত বিক্ষোভ: জাতীয় নির্বাচনে সহয়তাই জনপ্রিয়তার কারন! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬

কুষ্টিয়ায় জেলা প্রশাসকের বদলির প্রতিবাদে জামায়াত-সমর্থিত বিক্ষোভ: জাতীয় নির্বাচনে সহয়তাই জনপ্রিয়তার কারন!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬ |
কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. ইকবাল হোসেনের বদলি আদেশের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাজার হাজার নারী-পুরুষের ঢল নেমেছে। প্রতিবাদকারীরা বদলি আদেশ প্রত্যাহার করে ডিসিকে বহাল রাখার দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছেন। এই আন্দোলনকে জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠনের সমর্থিত বলে অভিহিত করা হয়েছে, যারা ডিসিকে ‘জামায়াত-বান্ধব’ হিসেবে দেখেন। জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে রোববার সন্ধ্যায় ডিসি ইকবাল হোসেনকে প্রত্যাহার করে জনপ্রশাসনে ন্যস্ত করা হয়। এরপর থেকে তাঁকে বহাল রাখার দাবিতে ‘জুলাই যোদ্ধা ও কুষ্টিয়া সর্বস্তরের জনগণ’ ব্যানারে আন্দোলন শুরু হয়। প্রতিবাদকারীরা দাবি করেন, ডিসি দায়িত্ব গ্রহণের পর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমেছে।

তাঁর ‘মানবিক’ ও ‘সৎ’ ভূমিকার কারণে একটি মহল ঈর্ষান্বিত হয়ে বদলির পায়তারা করছে বলে অভিযোগ। বক্তারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানলে কঠোর আন্দোলনে যাবেন। এদিকে, সম্প্রতি অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী জয়লাভ করেছে, যখন একটিতে বিএনপি বিজয়ী হয়েছে। বিস্তারিত ফলাফলে দেখা যায়, কুষ্টিয়া-১ আসনে বিএনপির রেজা আহমেদ জয়ী হন, কুষ্টিয়া-২ আসনে জামায়াতের প্রার্থী, কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের আমির হামজা এবং কুষ্টিয়া-৪ আসনে জামায়াতের আফজাল হোসেন বিজয়ী হন। এই ফলাফল কুষ্টিয়ায় জামায়াতের শক্তিশালী উত্থানকে তুলে ধরেছে। এই নির্বাচনের প্রেক্ষাপটে অভিযোগ উঠেছে যে, ডিসি ইকবাল হোসেন জামায়াতের পক্ষে প্রভাব বিস্তার করে কাজ করেছেন, যা তার ‘জামায়াত-বান্ধব’ হিসেবে

চিহ্নিত হওয়ার কারণ। বিএনপি ও অন্যান্য পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচনে জামায়াতের সাফল্যে ডিসির পক্ষপাতমূলক ভূমিকা ছিল, যার ফলে বদলির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আরও অভিযোগ করেন, জামায়াত-শিবিরের সমর্থকরা ‘মব’ তৈরি করে ডিসির বদলি ঠেকানোর চেষ্টা করছে। বিএনপির নেতারা উত্তেজনাকর পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবি জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে ডিসি ইকবাল হোসেন অশ্রুসিক্ত নয়নে দায়িত্ব হস্তান্তর করে কুষ্টিয়া থেকে বিদায় নেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ। আন্দোলনের মধ্যেই দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে।এ ঘটনা কুষ্টিয়ায় পাল্টাপাল্টি বিক্ষোভের মধ্য দিয়ে উত্তেজনা সৃষ্টি করেছে। জামায়াত-সমর্থিত গোষ্ঠী ডিসির পক্ষে অবস্থান নিলেও অন্য পক্ষ

সরকারি আদেশ মেনে চলার দাবি তুলেছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এই বদলি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র আলোচনা-সমালোচনা চলছে, বিশেষ করে নির্বাচনী ফলাফল ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার