ছেলে ছাত্রলীগ নেতা, বিএনপি নেতাদের চাপে সম্পর্ক ছিন্ন করতে পরিবারের হলফনামা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬

ছেলে ছাত্রলীগ নেতা, বিএনপি নেতাদের চাপে সম্পর্ক ছিন্ন করতে পরিবারের হলফনামা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬ |
ঝিনাইদহে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের চাপে এক ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করতে বাধ্য হয়েছেন তার বাবা। গত ২রা মার্চ, সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে ছেলে মো. নাহিদ হাসান সবুজের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন তার বাবা মো. আবু জাফর। এ ঘটনা প্রকাশ পেতেই তুমুল সমালোচনার সৃষ্টি হয় এলাকায়। সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করতে পরিবারকে বাধ্য করার ঘটনাটি জনমানসে তীব্র আলোড়ন তৈরি করেছে। পুত্রকে ত্যাজ্য করার পেছনে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের চাপের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে পরিবারটির ওপর সামাজিক ও মানসিক নিপীড়ন চালিয়ে আসছেন তারা, জানান নাহিদ হাসানের কয়েকজন রাজনৈতিক সহকর্মী। হলফনামা সূত্রে জানা যায়, ঝিনাইদহ

সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দা আবু জাফর তার ছেলে সবুজকে ত্যাজ্যপুত্র হিসেবে ঘোষণা করেন। সবুজ বাংলাদেশ ছাত্রলীগের ঝিনাইদহ সরকারি কেসি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। হলফনামায় আবু জাফর উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে অবাধ্য জীবনযাপন করছেন এবং বর্তমানে পরিবারের সঙ্গে বসবাস করেন না। তিনি নিজ ইচ্ছামতো আলাদা থাকেন। এছাড়া ২০২৪ সালের ৫ই আগস্টের পর ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও সংগঠনের বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। বিশেষ করে গত ২১শে ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের খবর পাওয়ার পর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে হলফনামায় উল্লেখ

করা হয়েছে। এতে আরও বলা হয়, নাহিদ হাসান সবুজের ভবিষ্যৎ আয়-রোজগার, দায়-দেনা বা কর্মকাণ্ডের সঙ্গে পিতা বা পরিবারের অন্য সদস্যদের কোনো সম্পর্ক থাকবে না। তার কোনো অপকর্মের দায়ভার পরিবার নেবে না। তবে স্থানীয় একটি সূত্র দাবি করেছে, ছাত্রলীগের রাজনীতির কারণে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় এবং বিএনপিপন্থী প্রভাবশালীদের চাপে এ হলফনামা করা হয়েছে। যদিও এ বিষয়ে স্থানীয় বিএনপির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?