ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
টাকায় মেলে বিচারকের স্বাক্ষর
কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার
ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’
জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও
ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল!
মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী!
আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দুর্গম পাহাড়ি এলাকায় সাত বছর বয়সী শিশু জান্নাতুল নাঈমা ইরা (ইরা)-কে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় মূল আসামি বাবু শেখ (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বাবু শেখ ইরাদের পাশের বাড়িতে বাস করতেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ইকোপার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় ইরাকে উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল। এ ঘটনায় ইরার মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
এদিকে, গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুসারে,
বাবু শেখ আওয়ামী লীগ সরকারের আমলে একটি শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী ছিলেন। জুলাই২৪ আন্দোলনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর (৫ আগস্টের পর) ‘আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের’ শিকার হিসাবে বাবু শেখকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়। ইউথ পলিসি ফোরামের পলিসি কনভেনর ইসরাত জাহান সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) এই তথ্য তুলে ধরে ওই জামিনের সিদ্ধান্তদানকারী বিচারকের শাস্তি দাবি করেছেন। তিনি লিখেছেন যে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন শিশু ধর্ষককে জামিন দেওয়ার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এর দায় বিচার বিভাগের ওপর বর্তায়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল গ্রেপ্তার নিশ্চিত করে বলেন, সিসিটিভি
ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে বাবু শেখকে দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি জানান, মামলার তদন্ত চলছে এবং প্রয়োজনে আরও আসামি গ্রেপ্তার হতে পারে। পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে। এ ঘটনায় স্থানীয় জনতা, বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তারা দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। শিশু নির্যাতন ও নিরাপত্তা নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনা চলছে। অনেকে পূর্বের সাজা ও জামিনের বিষয়টিকে ‘ব্যর্থতা’ হিসেবে চিহ্নিত করে বিচার ব্যবস্থার সংস্কার দাবি করছেন।পুলিশ জানিয়েছে, বাবু শেখের পূর্বের মামলা ও জামিন সংক্রান্ত তথ্য তদন্তে যাচাই করা হচ্ছে। এ ঘটনা শিশু সুরক্ষা ও পুনর্বাসন নিয়ে নতুন করে সচেতনতা সৃষ্টি করেছে।