অশ্লীলতা ছড়ানোর দায়ে উপস্থাপিকা তমাকে লিগ্যাল নোটিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ May, ২০২৫

অশ্লীলতা ছড়ানোর দায়ে উপস্থাপিকা তমাকে লিগ্যাল নোটিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ May, ২০২৫ |
ইউটিউব চ্যানেল ‘ফ্ল্যাশটকবিডি’র সমালোচিত উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট নির্মাণ, রাষ্ট্রের আইন ও নীতিমালা ভঙ্গের অভিযোগে গিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ওবাইদুল্যাহ আল মামুন বলেন, অতিরিক্ত ভিউসের আশায় উপস্থাপিকা তমা রশিদ অশ্লীল, অশ্রাব্য শব্দচয়নের মাধ্যমে অনুষ্ঠান আয়োজন করেন। যা সামাজিক, পারিবারিক এবং ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় সৃষ্টি করেছেন। সামাজিকমাধ্যমে অশ্লীলতা ছড়ানোর দায়ে উপস্থাপিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। ওই নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে অশ্লীলতাপূর্ণ ভিডিও নির্মাণ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। এছাড়াও সামাজিক মাধ্যম থেকে অশ্লীল ভিডিও সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর যদি একই ধরণের ভিডিও নির্মাণ করে তবে রাষ্ট্রের আইন ও

নীতিমালা ভঙ্গের অপরাধে উপস্থাপিকা তমার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তমা রশিদের এমন কার্যকলাপের বিরুদ্ধে আজকের এই নোটিশ প্রদান করছি। যাতে তিনি ভবিষ্যতে আর কোনোভাবেই অশ্লীল শব্দচয়নের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে না পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব