সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও সমকামিতার অভিযোগ: প্রধান বিচারপতির দপ্তরে নালিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৫

সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও সমকামিতার অভিযোগ: প্রধান বিচারপতির দপ্তরে নালিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৫ |
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং প্রতারণার অভিযোগ এনেছেন এক নারী। সাদিয়া আক্তার রাফি (প্রিয়সী) নামের ওই তরুণী এই বিষয়ে প্রতিকার চেয়ে বাংলাদেশের প্রধান বিচারপতির কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় তিনি এই ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। পরিচয় ও সম্পর্কের সূত্রপাত লিখিত অভিযোগ ও ভিডিও বার্তা থেকে জানা যায়, ২০১৭ সালে হাইকোর্ট নির্বাচন প্রচারণার সময় শিশির মনিরের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। মোবাইল ফোনে কথা বলতে বলতে ২০১৮ সালে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগীর দাবি, ২০১৯ সাল থেকে শিশির মনির তার

সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ প্রধান বিচারপতির কাছে দেওয়া অভিযোগে ওই নারী উল্লেখ করেন, ২০১৯ সালের এপ্রিল মাসে শিশির মনির তাকে তার ধানমন্ডির চেম্বারে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে ওই নারী জানতে পারেন শিশির মনির বিবাহিত। এ নিয়ে প্রশ্ন তুললে শিশির জানান, স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এবং স্ত্রীর গায়ের রঙ কালো হওয়ায় তিনি তাকে পছন্দ করেন না। স্ত্রীকে ডিভোর্স দিয়ে ভুক্তভোগীকে বিয়ে করবেন—এমন আশ্বাস দিয়ে তিনি নিয়মিত শারীরিক সম্পর্ক চালিয়ে যান। সাম্প্রতিক ঘটনা ও মারধর অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, সর্বশেষ গত ৮ নভেম্বর ২০২৩, সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডির চেম্বারে তাকে আবারও জোরপূর্বক ধর্ষণ

করা হয়। সেদিন বিয়ের জন্য চাপ দিলে শিশির মনির ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং তার ক্লার্ক নয়নের মাধ্যমে ঘাড় ধাক্কা দিয়ে চেম্বার থেকে বের করে দেন। টাকা দিয়ে আপসের প্রস্তাব ও অন্যান্য অভিযোগ ভিডিও বার্তায় ওই তরুণী অভিযোগ করেন, বিয়ের কথা বললেই শিশির মনির তাকে টাকা নিয়ে বিষয়টি আপস করার এবং দূরে চলে যাওয়ার প্রস্তাব দেন। কিন্তু তিনি টাকার বিনিময়ে আপস করতে রাজি নন। তিনি বলেন, "সে আমাকে বলছে টাকা নিয়ে আপস হও। কিন্তু আমি সেটা নিতে চাচ্ছি না।" এছাড়া, অভিযোগপত্রে এবং ভিডিওতে ওই নারী শিশির মনিরের চারিত্রিক স্খলন নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, শিশির মনিরের সঙ্গে তার জুনিয়র জায়েদ

এবং ক্লার্ক নয়নের সমকামিতার সম্পর্ক রয়েছে, যা তিনি ক্লার্ক নয়নের কাছ থেকেই জানতে পেরেছেন। বিচার দাবি ভুক্তভোগী নারী জানিয়েছেন, তিনি বিয়ের আশা ও আশ্বাসে এতদিন কোনো মামলা করেননি, কেবল জিডি করেছিলেন। বর্তমানে শিশির মনির তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় তিনি ধর্ষণের সুষ্ঠু বিচার চেয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন। অভিযোগে অভিযুক্ত শিশির মনিরের পিতা হিসেবে মুকিত মনিরের নাম উল্লেখ করা হয়েছে এবং তাকে যুদ্ধাপরাধ মামলার আসামি (রাজাকার) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন