যুক্তরাজ্যে মুসলিমদের কবরস্থান ভাঙচুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫

যুক্তরাজ্যে মুসলিমদের কবরস্থান ভাঙচুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ |
যুক্তরাজ্যে ভাঙচুরের শিকার হলো ইসলাম ধর্মাবলম্বীদের কবরস্থান। দেশটির কারপেন্ডার্স পার্কের একটি কবরস্থানে এ হামলা চালানো হয়। মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এমনটাই জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইসলামবিদ্বেষের জেরেই ঘটানো হয়েছে এ ঘটনা। কবরস্থানে এমন তাণ্ডবের নিন্দা জানিয়েছে বিভিন্ন সংস্থা। অপরদিকে পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ৮৫টি কবর। এরইমধ্যে তদন্ত শুরু করেছে তারা। ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির শিকার বেশিরভাগ কবরই শিশু-কিশোরদের। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এদিকে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে বেড়েই চলছে বিক্ষোভ-সমাবেশ। তবে, অঞ্চলটিতে ইসলামবিদ্বেষও বাড়ছে ক্রমাগত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর