পবিত্র মাহে রমজান শুরু হতে আর কতদিন বাকি? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ January, ২০২৬

পবিত্র মাহে রমজান শুরু হতে আর কতদিন বাকি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ January, ২০২৬ |
পবিত্র মাহে রমজান শুরু হতে এখনো প্রায় ৫০ দিন (আনুমানিক) বাকি রয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে রমজানের প্রথম রোজা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ ঘোষণা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও বরকতময়। এ মাস আল্লাহর নৈকট্য অর্জন, আত্মশুদ্ধি, ধৈর্য ও আত্মসংযমের অনন্য সুযোগ এনে দেয়। রোজা পালনের মাধ্যমে একজন মুসলমান ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে গরিব ও অসহায় মানুষের কষ্ট অনুভব করতে শেখে, যা সহানুভূতি ও দানের মানসিকতা গড়ে তোলে। ইসলামি বিশ্বাস অনুযায়ী, রমজান হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, যেখানে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি করা

হয়। ২০২৬ সালের রমজান কবে শুরু হতে পারে? দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (ICAD) প্রকাশিত হিজরি-টু-গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালে রমজান মাস শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। সে ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ১৯ ফেব্রুয়ারি প্রথম রোজা হতে পারে। বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রোজা ও ঈদ পালিত হয়। সেই হিসাব অনুযায়ী, বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি ২০২৬ রমজানের প্রথম দিন এবং সম্ভাব্যভাবে ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম। এ ইবাদতের মাধ্যমে একজন মুসলমান আল্লাহর নৈকট্য লাভ করে এবং আত্মাকে পবিত্র করে তোলে। রোজা মানুষকে ধৈর্যশীল, সংযমী ও নৈতিকভাবে উন্নত হতে সহায়তা করে। একই সঙ্গে এটি সমাজে সহমর্মিতা,

দানশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান