ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব
আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী
শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল
বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ
নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক
“আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি
জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের মাধ্যমে জাতির সঙ্গে তামাশা করা হচ্ছে। বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে জনগণের অর্থায়নে নির্বাচন নামক যে নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে তা নিছক ধোকা ও প্রতারণা। প্রতারণাপূর্ণ এই প্রহসনের নির্বাচনকে বাংলাদেশ আওয়ামী লীগ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। রাষ্ট্রীয় কোষাগারের অর্থ অপচয় করে, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের মতো ব্যবহার করে, জনগণের উপর দমন-পীড়ন চালিয়ে ও ভোটাধিকার হরণ করে যে নির্বাচন হচ্ছে, তা কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নয়। বরং তা একপেশে ও সমঝোতার নির্বাচন।
বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে এই তথাকথিত নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হওয়ার কোনো সুযোগ নেই। এটি গণতন্ত্রকে উপহাস করা এবং জনগণের প্রতিনিধি নির্বাচনের
স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। ইতিমধ্যেই বিভিন্ন পরিসরে এই নির্বাচন প্রত্যাখ্যাত হয়েছে। প্রবাসীরা ও কারাবন্দিরা প্রায় সবাই ভোট দান থেকে বিরত থেকেছে। যে নির্বাচনে অবাধ ও স্বচ্ছ প্রক্রিয়ায় দেশের সমগ্র জনগণের মতের প্রতিফলন নেই সেই নির্বাচন বাংলাদেশকে গভীর সংকটে নিয়ে যাবে। একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমরা কেউই এই নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করে দেশকে খাদের কিনারায় ঠেলে দিতে পারি না। এই নির্বাচনে আপনার ভোট প্রদান আগামীর সংকটের জন্য দায়ী। অন্তত ভোট বর্জন করে নিজেকে সে দায় থেকে মুক্ত রাখুন। বাংলাদেশ আওয়ামী লীগ দলের নেতাকর্মীদের পাশাপাশি দেশপ্রেমিক সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছে, আপনারা এই শঠতা ও কপটতা পূর্ণ একপেশে নির্বাচনে ভোট বর্জনের মাধ্যমে
গণতন্ত্র হত্যা ও জনগণের অর্থে পরিচালিত এই প্রহসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও দৃঢ় প্রতিবাদ জানান। আপনার আজকের এই প্রতিবাদই আগামীর বাংলাদেশকে পথ দেখাবে, সংকট থেকে মুক্ত করবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।