রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘মানহানির মামলা’ প্রশ্নে মুখ খুললেন প্রীতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘মানহানির মামলা’ প্রশ্নে মুখ খুললেন প্রীতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
বলিউডের লাস্যময়ী অভিনেত্রী ও আইপিলের দল পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিনতা সম্প্রতি রাজনীতি, তার আসন্ন কাজ এবং পাঞ্জাব কিংস-সহ একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন। প্রীতি বৃহস্পতিবার সন্ধ্যায় ‘আস্ক মি এনিথিং’ সেশনের আয়োজন করেন। প্রীতির কথা প্রসঙ্গে উঠে আসে অভিনেত্রী কঙ্গনা রানাউত, এআই (AI) এবং সোশ্যাল মিডিয়াসহ অন্যান্য নানা বিষয়ও। প্রীতি এদিন আচমকাই লেখেন, ‘আজকের দিনটি একটি #Pzchat জন্য নিখুঁত দিন বলে মনে হচ্ছে! আড্ডা দেওয়ার জন্য আমার কাছে এক ঘণ্টা সময় আছে’। এরপর সেখানেই এক ব্যক্তিকে প্রীতির কাছে প্রশ্ন রাখেন, ‘রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা কবে করছেন?’ জবাবে প্রীতি বলেন, ‘আমি মনে করিনা কাউকে এভাবে হেয় করা ঠিক হবে। কারণ সে অন্য

কারও কৃতকর্মের জন্য দায়ী নয়। আমি প্রক্সি যুদ্ধের মাধ্যমে নয়, সরাসরি সমস্যা সমাধান করায় বিশ্বাস করি। রাহুল গান্ধীর সঙ্গে আমারও কোনো সমস্যা নেই, তাই তাকে শান্তিতে থাকতে দিন এবং আমিও শান্তিতে থাকব (হাসি মুখের ইমোজি)।’ রাজনীতিতে যোগ দেবেন কিনা? এরই মাঝে এক ভক্ত লিখেছেন, ‘আপনি সত্যিই একজন সোলজার প্রীতি!! হ্যাটস অফ ইউ!! রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না, তা জানার কৌতূহল হয়।’ এই প্রশ্নে প্রীতির জবাব, ‘বছরের পর বছর ধরে, বিভিন্ন রাজনৈতিক দল আমাকে টিকিট এবং রাজ্যসভার আসনের প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছি। কারণ এটি (রাজনীতি) আমি চাই না। আর আমাকে পুরোপুরি সৈনিক বললে ভুল হবে।

আমি সৈনিকের মেয়ে, সৈনিকের বোন।’ প্রীতি আরও লেখেন, ‘আমরা ফৌজি সন্তানরা একটু আলাদা। আমরা উত্তর ভারতীয় বা দক্ষিণ ভারতীয় বা হিমাচলি বা বাঙালি ইত্যাদি নই। আমরা কেবল ভারতীয়। দেশকে নিয়ে গর্ব আমাদের রক্তে।’ এক ব্যক্তি প্রীতিকে টুইটে লেখেন, ‘#Pzchat আপনি যে পরিস্থিতির মধ্যদিয়ে গিয়েছেন (একটি রাজনৈতিক দলের দ্বারা আক্রমণের শিকার হয়েছেন), তা কি আপনার রাজনৈতিক মতামতের কোনো পরিবর্তন করেছে? উত্তরে অভিনেত্রী লেখেন, ‘ভারতে সোশ্যাল মিডিয়া কতটা বিষাক্ত হয়ে উঠেছে এবং কীভাবে প্রতিটি মন্তব্য ও পর্যবেক্ষণ রাজনৈতিক মাপকাঠিতে নিরীক্ষণ করা হয়, তা দেখে আমি অবাক হয়েছি’। সম্প্রতি প্রীতি কেরালা কংগ্রেসের সমালোচনা করেন, যখন তারা দাবি করেছিলেন যে, অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া চালায় একটি বিশেষ রাজনৈতিক

দল। কেরল কংগ্রেস আরও দাবি করে, প্রীতির ১৮ কোটি টাকার ঋণ মওকুফ করা হয়েছে। পরে অভিনেত্রী টুইট করে এসব কথাকে ‘ভুয়া খবর’ বলে অভিহিত করেন এবং বলেন, তিনি নিজেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পরিচালনা করেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ একসঙ্গে শাকিব খানের তিন সিনেমা চলছে সিনেপ্লেক্সে ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল