বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৬

বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৬ |
ফুটবল মাঠে আর্জেন্টিনা দলের অন্যতম ভরসা, লিওনেল মেসির ‘বডিগার্ড’ হিসেবেও পরিচিত। তবে এবার ফুটবলীয় দক্ষতার বাইরে সম্পূর্ণ ভিন্ন এক কারণে খবরের শিরোনামে এলেন রদ্রিগো ডি পল। কৃত্রিম বুদ্ধিমত্তার করা এক গাণিতিক জরিপে এবারের বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ চেহারার ফুটবলার নির্বাচিত হয়েছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের চেহারার নিখুঁত অনুপাত বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করেছে ‘ড্রিমজিএফ’ নামের একটি প্রতিষ্ঠান। গুগল সার্চে বিশ্বকাপের সবচেয়ে জনপ্রিয় ১৫০ জন ফুটবলারের ছবি নিয়ে এই গবেষণা চালানো হয়। তালিকাটি তৈরিতে বিজ্ঞানের প্রাচীন গাণিতিক সূত্র ‘গোল্ডেন রেশিও’ ব্যবহার করা হয়েছে। যা চেহারার ভারসাম্য, গঠন ও সুষমা পরিমাপের জন্য বিশ্বজুড়ে স্বীকৃত। এআই-এর এই বৈজ্ঞানিক বিশ্লেষণের ফলাফলে দেখা গেছে,

৭৪.১৮% নম্বর পেয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন রদ্রিগো ডি পল। তবে খুব সামান্য ব্যবধান নিয়ে তার ঠিক পেছনেই আছেন জার্মানির ফরোয়ার্ড কাই হাভার্টজ। যার প্রাপ্ত নম্বর ৭৪.১০%। আর ৭৩.২৯% নম্বর পেয়ে এই তালিকার তৃতীয় স্থানে আছেন ইংলিশ উইঙ্গার ননি মাদুয়েকে। তালিকায় পরের স্থানগুলোতেও রয়েছে চমক। চতুর্থ স্থানে আছেন মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ (৭৩.২৭%)। পঞ্চম স্থানটি দখল করেছেন ব্রাজিলের তরুণ সেনসেশন এনড্রিক (৭৩.২৫%)। মাত্র ০.০১% ব্যবধানে সেরা পাঁচের বাইরে ছিটকে গেছেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিন (৭৩.২৪%)। এই জরিপ নিয়ে ড্রিমএআই-এর প্রধান নির্বাহী গেওর্গি দিমিত্রভ বলেন, ‘এই তালিকার সবচেয়ে মজার বিষয় হলো, এটি কোনো ফুটবলারের মাঠের জনপ্রিয়তা বা ফ্যানবেজের ওপর ভিত্তি করে তৈরি

হয়নি। ফুটবল বিশ্বের অনেক বড় বড় তারকা তালিকায় বেশ পিছিয়ে পড়েছেন। আর সবাইকে চমকে দিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন রদ্রিগো ডি পল।’ এই গবেষণায় ব্যক্তিগত স্টাইল, চুলের ছাঁট বা জনপ্রিয়তার মতো কোনো বিষয়কে বিষয়কে বিবেচনা করা হয়নি। কেবল নিখুঁত গাণিতিক জ্যামিতিক অনুপাতই ছিল মূল ভিত্তি। আর এই গাণিতিক গ্যাঁড়াকলেই ফ্যাশন আইকন ফুটবলাররা বেশ পিছিয়ে পড়েছেন। তালিকায় ফরাসিদের মধ্যে সেরা ২২ নম্বরে আছেন রায়ান চেরকি। তার ঠিক পেছনেই যথাক্রমে ২৩ ও ২৪তম অবস্থানে আছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র এবং ইংল্যান্ডের জুড বেলিংহাম। তবে সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্তদের জন্য। নিজের ফিটনেস ও লুক নিয়ে অসম্ভব সচেতন থাকা সত্ত্বেও

এই বৈজ্ঞানিক তালিকায় সিআরসেভেন জায়গা পেয়েছেন ৪৫তম অবস্থানে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা