ভাঙ্গা থানার ওসি শফিকুল গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

ভাঙ্গা থানার ওসি শফিকুল গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
মানবতাবিরোধী অপরাধের মামলায় ভাঙ্গা থানার ওসি ও গাজীপুর কোনাবাড়ী থানার সাবেক (ওসি) মো. শফিকুল ইসলাম সহ ৪ পুলিশকে গ্রেফতার করা হয়েছে। গত বছরের ৫ আগষ্ট গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্র মো. হৃদয় হত্যার মামলার আসামি ছিলেন তারা। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর ডিবি পুলিশের একটি টিম তাদের ওসি সহ ৪ পুলিশকে গ্রেফতার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে হাজির করা হয়। পরে ভাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম, গাজীপুর জেলা গোয়েন্দা শাখা সাবেক পরিদর্শক ও দুই কনস্টেবল সহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী মাসে তাদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়। কারাগারে পাঠানো পুলিশ সদস্যরা হলেন, বর্তমান ভাঙ্গা থানার ওসি ও

সাবেক গাজীপুরের কোনাবাড়ী থানার সাবেক ওসি মো. শফিকুল ইসলাম, গাজীপুর জেলা গোয়েন্দা শাখা সাবেক পরিদর্শক এম আশরাফ উদ্দিন, কনস্টেবল ফাহিম হাসান ও কনস্টেবল মাহমুদুল হাসান সজীব। বিভিন্ন সুত্র থেকে জানা যায়, গত বছরের ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্র মো. হৃদয়কে হত্যা করা হয়। ওই মামলায় ভাঙ্গা থানার ওসি সহ ৪ পুরিশ সদস্য আসামি করা হয়। গাজীপুরে সংঘটিত হৃদয় হত্যা সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গতকাল ২৭ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে ডিবি পুলিশ কতৃর্ক তাদেরকে হাজির করা হয়। পরে ট্রাইবুনাল ওসি সহ ৪ পুলিশ সদস্যকে জেলে পাঠানোর নির্দেশ দেন। তাদের মধ্যে ফরিদপুর ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম আছেন। তিনি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর ডিবিতে কর্মরত ছিলেন। সুত্রে আরও জানা যায়, বুধবার রাতে ভাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলামকে ফরিদপুর এসপি অফিসে নেওয়া হয়। সেখান থেকে রাতেই তাকে ঢাকার ডিবি পুলিশের কার্যালয় নেওয়া হয়। বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বর্তমানে ভাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। সে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার