শত শত কোটি ডলারের অস্ত্র কিনছে তাইওয়ান, কড়া হুঁশিয়ারি চীনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

শত শত কোটি ডলারের অস্ত্র কিনছে তাইওয়ান, কড়া হুঁশিয়ারি চীনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ক্রয় ‘তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তিদের রক্ষা করতে পারবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছে চীনা সরকার। বুধবার দেশটির সরকার-নিয়ন্ত্রিত গ্লোবাল টাইমস পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বেইজিংয়ের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেছেন, তাইওয়ানের শাসক দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) যুক্তরাষ্ট্র থেকে ৭ থেকে ১০ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র কেনার পরিকল্পনা করছে। যা মূলত ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্যই করা হচ্ছে। ঝু আরও বলেন, ‘সুরক্ষা ফি’ দিয়ে তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তিদের রক্ষা করা যাবে না। দাবার গুটি শেষ পর্যন্ত ত্যাজ্য গুটিতেই পরিণত হবে। গত ১৯ ফেব্রুয়ারি তাইওয়ানের নেতা লাই চিং-তে বলেছিলেন, ‘তাইওয়ান দাবার গুটি নয়,

বরং দাবার খেলোয়াড়’। এ প্রসঙ্গে ঝু বলেন, এই বক্তব্য রীতিমত আত্মপ্রবঞ্চনামূলক এবং হাস্যকর। এখন তারা শত শত বিলিয়ন নতুন তাইওয়ান ডলার ব্যয় করে যুক্তরাষ্ট্রের কাছে আনুগত্য প্রকাশ করছে। যা তাইওয়ানকে একটি ‘বারুদের পিপে’-তে পরিণত করছে। চীনা এই মুখপাত্র আরও বলেন, এ ধরনের পদক্ষেপ তাইওয়ানের জনগণের জন্য দুর্ভোগ বয়ে আনবে। আর এটি তাইওয়ানের স্বাধীনতার জন্য বিদেশি শক্তির ওপর নির্ভর করা ডিপিপি-র একটি ব্যর্থ প্রচেষ্টা বৈ কিছুই না। একই সঙ্গে ঝু হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তাইওয়ানের স্বাধীনতা এবং তাইওয়ান প্রণালীতে শান্তি একসঙ্গে চলতে পারে না। তাইওয়ান হলো চীনের তাইওয়ান। যদি কেউ তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করতে চায়, তাহলে ১.৪ বিলিয়ন চীনা জনগণ কখনোই তা মেনে নেবে

না। সাহসী ও যুদ্ধকৌশলে পারদর্শী চীনা পিপলস লিবারেশন আর্মিও কখনোই তা মেনে নেবে না’। চীন মূলত তাইওয়ানকে তার একটি বিচ্ছিন্ন প্রদেশ বলে মনে করে। যদিও ১৯৪৯ সাল থেকে দ্বীপটি কার্যত স্বাধীনভাবেই পরিচালিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তাইওয়ানের চিপ আমদানির ওপর শুল্ক বসানোর হুমকি দিয়েছেন। আর তাইওয়ানের TSMC হলো বিশ্বের বৃহত্তম চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। যা Nvidia, Apple-সহ অন্যান্য মার্কিন কোম্পানির জন্য সেমিকন্ডাক্টর সরবরাহ করে। গত সপ্তাহে তাইওয়ানের নেতা লাই চিং-তে ঘোষণা করেন, তাইওয়ান একটি বিশেষ প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করার পরিকল্পনা করছে এবং তিনি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে উৎসাহিত করবেন ও ওয়াশিংটনের সঙ্গে আরও বেশি যোগাযোগ করবেন। সূত্র: আনাদোলু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ একসঙ্গে শাকিব খানের তিন সিনেমা চলছে সিনেপ্লেক্সে ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল