ঘুস লেনদেন সিন্ডিকেটের ছয় সদস্য চাকরিচ্যুত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

ঘুস লেনদেন সিন্ডিকেটের ছয় সদস্য চাকরিচ্যুত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনসহ অন্যান্য সেবার নামে কোটি কোটি টাকা ঘুস লেনদেন সিন্ডিকেটের ছয় সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। ওই ছয়জনের বিরুদ্ধে ঘুস লেনদেনের তথ্য প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার তাদের চাকরি থেকে অব্যাহতি দেয় নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া আরও কয়েকজনের তথ্য পর্যালোচনা করছে ইসির অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। চাকরিচ্যুত ছয়জন হলেন-আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের অফিস সহকারী-কাম কম্পিউটার অপারেটর মো. বুলবুল আহমেদ ও মো. সজীব আহমেদ, অফিস সহায়ক মো. নুরুজ্জামাল, মো. জুলফিকার আলী ও সরকার আবুল কালাম পাভেল এবং ডাটা এন্ট্রি অপারেটর মাহবুবুর রহমান। জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন

কবীর বলেন, আমাদের তদন্ত কমিটির প্রতিবেদন এবং পর্যালোচনায় দেখা গেছে, ওই ব্যক্তিরা অনৈতিক কাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাদের আর চাকরিতে রাখার সুযোগ নেই। এ কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আরও কিছু তথ্য পর্যালোচনা করছি। পর্যালোচনার পর তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে। জানা গেছে, পৃথক দুই চিঠিতে ছয়জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতির কারণ হিসাবে চিঠি দুটিতে উল্লেখ করা হয়েছে, তাদের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র সংশোধন এবং এসংক্রান্ত বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। জাতীয় পরিচয়পত্র সেবার নামে ঘুস লেনদেন নিয়ে ২২ নভেম্বর ‘এনআইডি সেবায় হয়রানি : ঘুস লেনদেনের বিশাল নেটওয়ার্ক ইসিতে’ শিরোনামে একটি সংবাদ

প্রকাশ করে। প্রতিবেদনটিতে এই ৬ জনের ঘুস লেনদেনের বিষয়ে বিস্তারিত তথ্য ছিল। প্রতিবেদনে মো. বুলবুল আহমেদের ব্যাংক অ্যাকাউন্টে দুই বছর ১০ মাসে বেতন ছাড়াই লেনদেন হয়েছে প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকা এবং তার ০১৭২৩....৩৮ বিকাশ নম্বরে এক বছর ১০ মাসে লেনদেন হয়েছে ৩৬ লাখ টাকা। অথচ তার মাসিক বেতন সবমিলিয়ে মাত্র ১৯ হাজার টাকা। তিনি তার নিজ অ্যাকাউন্ট থেকে অন্য কর্মচারী মো. মাহবুবুর রহমানকে ৩ লাখ ১৭ হাজার, সফিকুলকে ১৫ লাখ ৭৩ হাজার, সাইফুজ্জমানকে ১১ লাখ ৩২ হাজার, ইমরানকে ৫ লাখ ৭ হাজার, সজীব হোসেনকে ৪৯ হাজার ৫০৫, নেওয়াজ শরীফকে ১৬ হাজার, জায়দুর রহমানকে ৫৮ হাজার ২০০, সরদার আবুল

কালাম পাভেলকে ৭২ হাজার ৯০০ এবং মঈনুল গাজীকে ১ লাখ ২৫ হাজার ৭৬০ টাকা দিয়েছেন। মো. মাহবুবুর রহমানের ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্টে অর্ধকোটি টাকা লেনদেনের তথ্য প্রকাশ করা হয়েছিল। তার ডাচ্-বাংলা ব্যাংকের ৫৫৫৭০....১৭ নম্বর হিসাবে দুই বছরে বেতন ছাড়াই ৩৮ লাখ এবং গত এক বছর ১০ মাসে ০১৭২২....২৩ নম্বর বিকাশ অ্যাকাউন্টে ১২ লাখ টাকা লেনদেন হয়। আর মো. নুরুজ্জামালের ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে সাত মাসে বেতন ছাড়াই ৪ লাখ ৭৬ হাজার ৫১৯ টাকা এবং অগ্রণী ব্যাংকে দুই বছরে ১০ লাখ ৮৯ হাজার ৮৩৪ টাকা এবং বিকাশ হিসাবে ৭-৮ লাখ টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়। একইভাবে অন্যদের অস্বাভাবিক লেনদনের তথ্য প্রকাশিত হয়। ওই

প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশনে অভিযান চালায় দুদকের একটি প্রতিনিধিদল। তারাও অভিযানে এনআইডি সেবার নামে ঘুস লেনদেনের তথ্য পান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার