নখ, চুল কাটার পর মাটির নিচে পুঁতে রাখা উত্তম? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

নখ, চুল কাটার পর মাটির নিচে পুঁতে রাখা উত্তম?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
প্রশ্ন: কিছুদিন আগে আমার এক খালাকে দেখলাম, তিনি মাথা আঁচড়ানোর পর যে চুলগুলো মাথা থেকে চিরুনির সঙ্গে চলে আসল, সেগুলো একটি পলিথিনে জমা করে রাখছেন। পলিথিনে আগের চুলও ছিল। খালাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি চুল, নখ এভাবে একত্র করে একটা পরিমাণ হওয়ার পর তা মাটিতে পুঁতে রাখি। যেখানে সেখানে ফেলে দেওয়া ভালো নয়। জানতে চাচ্ছি, আমার খালার কথা কি সঠিক? এর কি কোনো ভিত্তি আছে? উত্তর: হাঁ, আপনার খালা ঠিকই বলেছেন। নখ, চুল কাটার পর সেগুলো মাটির নিচে পুঁতে রাখা উত্তম। মাটিতে না পুঁতে যেখানে সেখানে ফেলে দেওয়া উচিত নয়। এছাড়া নারীদের চুল, নখ কাটার পর পরপুরুষের যেন

দৃষ্টিগোচর না হয় সেদিক থেকেও তা নিরাপদ বিষয়। একটি দুর্বল সূত্রে ওয়াইল ইবনে হুজর রা. থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন– নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল, নখ পুঁতে রাখার নির্দেশ দিতেন। (শুআবুল ঈমান, বায়হাকী, হাদীস ৬৪৮৮) ইমাম আহমাদ রহ.-এর প্রসিদ্ধ শাগরেদ মুহান্না বলেন– আমি ইমাম আহমাদ রহ.-কে জিজ্ঞাসা করলাম, কেউ তার চুল, নখ কাটার পর সে কি তা (মাটির নিচে) পুঁতে রাখবে, না ফেলে দেবে? তিনি বললেন, সে তা পুঁতে রাখবে। আমি বললাম, এ ব্যাপারে আপনার কাছে কি (হাদিস-আছারের) কোনো বর্ণনা পৌঁছেছে? তিনি বললেন, আবদুল্লাহ ইবনে ওমর রা. তা পুঁতে রাখতেন। (কিতাবুত তারাজ্জুল, পৃষ্ঠা ৬০) ইবরাহীম ইবনে মুহাজির রহ. মুজাহিদ রাহ. সম্পর্কে বলেন– তিনি

নখ কাটার পর সেগুলো মাটির নিচে পুঁতে দিতেন। অথবা তার আদেশে মাটির নিচে পুঁতে দেওয়া হত। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস ২৬১৭৫) সুতরাং নখ, চুল কাটার পর তা মাটির নিচে পুঁতে রাখাই উত্তম। সূত্র: ফাতাওয়া খানিয়া ৩/৪১১; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৪১; মাজমাউল আনহুর ৪/২২৬; আলমুজতাবা, যাহেদী ৫/৩৩৮; রদ্দুল মুহতার ৬/৪০৫

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কালবৈশাখীর দাপটে গাছ ভেঙে বসতঘরে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন আছমা ফোমের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে জিও ওয়ার্ল্ড কন‌ভেনশন সেন্টার: বা‌ণি‌জ্যের স‌ঙ্গে সাংস্কৃ‌তিক বন্ধন মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক ঘিরে যা জানা যাচ্ছে বিশ্ববাজারে খাদ্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ বড় ধাক্কা খেলেন বিজয়, কাল হচ্ছে না শপথ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ মুক্তি পেল ‘সর্দারবাড়ির খেলা’, প্রচারে নেই রোশান-বুবলী; কেন? মামদানির স্ত্রীর সঙ্গে বাদানুবাদ, মিস ইসরাইলকে নিয়ে সমালোচনার ঝড় পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে কী বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলবে? দেশের মোট রিজার্ভ ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক মার্কিন প্রেসিডেন্টের বিমানবহরে ৪ জুলাই যুক্ত হতে পারে কাতারের উপহারের উড়োজাহাজ সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন ভাড়াটিয়াদের পক্ষে ৩১ মিলিয়ন ডলারের সমঝোতা অর্জন মামদানির হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প বিচারের মুখোমুখি হচ্ছেন দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ২