রমজানের ২০ দিনে মক্কা-মদিনায় পৌনে ১০ কোটি মুসল্লির সমাগম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মার্চ, ২০২৬

রমজানের ২০ দিনে মক্কা-মদিনায় পৌনে ১০ কোটি মুসল্লির সমাগম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৬ |
পবিত্র রমজান মাসের প্রথম ২০ দিনে সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে রেকর্ডসংখ্যক মুসল্লির সমাগম ঘটেছে। দুই পবিত্র মসজিদবিষয়ক জেনারেল অথরিটির দেওয়া তথ্যমতে, এই সময়ে ৯ কোটি ৬৬ লাখেরও বেশি মুসল্লি ও ওমরাহ যাত্রী ইবাদত বন্দেগিতে অংশ নিয়েছেন। কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, ১ থেকে ২০ রমজান পর্যন্ত মক্কার মসজিদুল হারামে ৫ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ৪০১ জন মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ ও কিয়ামুল লাইল আদায় করেছেন। একই সময়ে ওমরাহ পালন করেছেন ১৫ কোটি ৬০ লাখ ৫ হাজার ৮৬ জন ধর্মপ্রাণ মুসলমান। মূলত ওমরাহ ও নামাজ জোনের প্রবেশপথে স্থাপিত ডিজিটাল ডাটা বিশ্লেষণ করে এই নিখুঁত হিসাব নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে,

মদিনার মসজিদে নববীতে এই ২০ দিনে ২ কোটি ১১ লাখ ৪৩ হাজার ২৫৯ জন মুসল্লি সালাত আদায় করেছেন। রাসুলুল্লাহ (সা.)-এর রওজা মোবারক সংলগ্ন জান্নাতের টুকরো হিসেবে পরিচিত ‘রিয়াজুল জান্নাতে’ ইবাদতের সুযোগ পেয়েছেন ৫ লাখ ৭৯ হাজার ১৯১ জন। এ ছাড়া প্রিয় নবীজি (সা.) ও তাঁর দুই সঙ্গীর কবরে সালাম পেশ করেছেন ১৭ লাখ ১৫ হাজার ৯২৮ জন দর্শনার্থী। মসজিদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের এই বিশাল জনস্রোত সামাল দিতে প্রতিটি বিভাগ সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে কাজ করছে। দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন করতে এবং ইবাদতের জন্য একটি নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত সেবা ব্যবস্থা চালু রাখা হয়েছে। রমজান ঘিরে মুসলিম উম্মাহর

গভীর আবেগ ও আকর্ষণের কারণেই দুই পবিত্র মসজিদে এবার মুসল্লিদের এমন রেকর্ড উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা: বাঙালির বাতিঘর জন্মদিনে কোটি হৃদয়ের ভালোবাসায় আগামীর আলোর প্রত্যয় সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা আবারও গণভোটের ভাবনা সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন দুই পরাশক্তির স্বার্থের ফাঁদে রূপপুর: সাশ্রয়ী রুশ মডেল বনাম ব্যয়বহুল মার্কিন প্রযুক্তি- কোন পথে হাঁটবে বাংলাদেশ? মহামারি না থাকলেও অজুহাত দেখিয়ে স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটির প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয়ে ব্যয় হাজার কোটি টাকা! জাসদ কার্যালয়ে যুবদলের মব: পুলিশ আটকের পরে ১৭৯ জনকে ছেড়ে দিলেও এখনো আটক ২৬ ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েও উন্নতির ক্ষুধা স্পেন কোচের যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান সিকিউরিপোর্ট বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কাঠামোর নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সাধারণ মানুষ প্রকাশ্যেই বলছেন শেখ হাসিনা যেন দ্রুত ফিরে দেশ উদ্ধার করেন পুলিশ খুঁজে পায় না, অথচ ছাত্রদল সহ-সভাপতির বগলতলায় ঘুরছে কিশোর গ্যাং প্রধান রতন ১০ লাখ টাকা চাঁদা দাবি: পলোগ্রাউন্ডে ৩২ বছরের ঐতিহ্য বাণিজ্য মেলার মাঠে হামলা-ভাঙচুর