যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হলে কী ঘটতে পারে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ January, ২০২৫

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হলে কী ঘটতে পারে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ January, ২০২৫ |
যুক্তরাষ্ট্রে ১৯ জানুয়ারি নিষিদ্ধ হতে পারে চীনা শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। যদি না দেশটির সুপ্রিম কোর্ট অ্যাপটির চীনা মালিক বাইটড্যান্সের আপিল গ্রহণ করে এবং নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলে ঘোষণা করে। তবে এমন পরিস্থিতিতেও টিকটক ব্যবহারকারীরা কীভাবে প্রতিরোধ করবেন বা এটি ব্যবহারের বিকল্প উপায় খুঁজে পাবেন, তা নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। টিকটক নিষিদ্ধ হলে কীভাবে ব্যবহার করা যাবে? যদি নিষেধাজ্ঞা কার্যকর হয়, গুগল প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোর থেকে টিকটক ডাউনলোড করা যাবে না। তবে যাদের ফোনে ইতোমধ্যেই অ্যাপটি আছে, তারা এর ব্যবহার চালিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে নতুন আপডেট বন্ধ হয়ে গেলে অ্যাপটি ক্রমশ ত্রুটিপূর্ণ হতে পারে এবং নিরাপত্তার সমস্যাও দেখা দিতে পারে। নিষেধাজ্ঞা

এড়ানোর উপায়: ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN)-এর মাধ্যমে অন্য যে কোনো অঞ্চলের লোকেশন দেখিয়ে অ্যাপটি ব্যবহার করা সম্ভব। ব্যবহারকারীরা তাদের ফোনের অ্যাপ স্টোরের লোকেশন পরিবর্তন করে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপটি অনলাইনে ডাউনলোড করে ইনস্টল করার ঝুঁকি নিলেও এটি নিরাপত্তা ও আইনি ঝুঁকির কারণ হতে পারে। ব্যবহারকারীরা এ সব বিকল্প গ্রহণ করা শুরু করলে, সেক্ষেত্রে ভারতের মতো যুক্তরাষ্ট্রও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে টিকটকের অ্যাক্সেস ব্লক করার নির্দেশ দিতে পারে। নিষেধাজ্ঞার ফলে কারা উপকৃত হবে? টিকটকের মার্কিন ব্যবহারকারীর সংখ্যা ১৭ কোটি। যারা প্রতিদিন গড়ে ৫১ মিনিট করে অ্যাপটি ব্যবহার করেন। তবে অ্যাপটি সেখানে নিষেধাজ্ঞার কবলে পড়লে মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম রিলস এবং গুগলের ইউটিউব শর্টস সবচেয়ে বড় সুবিধা পাবে। টিকটক শপের

মতো সরাসরি পণ্য কেনার সুবিধা অন্য কোনো প্ল্যাটফর্মে এখনো পুরোপুরি কার্যকর নয়। সেক্ষেত্রে ই-কমার্স সাইটগুলোর ব্যবসা বেড়ে যেতে পারে। অন্যান্য অ্যাপ: টুইচ এবং অন্যান্য চীনা মালিকানাধীন অ্যাপ যেমন Xiaohongshu (RedNote) কিছুটা জনপ্রিয়তা অর্জন করতে পারে। টিকটক বিক্রির সম্ভাবনা: এদিকে বাইটড্যান্স এখনো মার্কিন বাজারে টিকটক বিক্রির কোনো পরিকল্পনা জানায়নি। যদিও মার্কিন ধনকুবের ইলন মাস্কের কাছে এটি বিক্রির গুজব নিয়ে আলোচনাও চলছে। তার অন্যতম কারণও অবশ্য আছে। সেটি হলো- মার্কিন সুপ্রিম কোর্ট টিকটককে ১৯ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের মালিক খুঁজে নিতে বলেছে। এর ব্যত্যয় হলে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়ে যাবে এই জনপ্রিয় প্ল্যাটফর্ম। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন ধনকুবের এবং সামাজিক

মাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) মালিক ইলন মাস্কের কাছে টিকটক বিক্রি করতে গোপন বৈঠক করছে বেইজিং। যদিও টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, এটি স্রেফ ‘বানানো গল্প’। এমন অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্পের মতামত এবং আইনগত প্রক্রিয়া টিকটক নিষেধাজ্ঞার বাস্তবায়নে কী ভূমিকা রাখবে, তা সময়ই বলে দেবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হলে এটি কেবল প্ল্যাটফর্ম নয়, ব্যবহারকারীদের জীবনধারাতেও বড় ধরনের প্রভাব ফেলবে। এটি অনলাইনের গোপনীয়তা এবং আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবস্থারও নতুন মাত্রা উন্মোচন করতে পারে। সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়