হামজার অভিষেক হতে পারে ভারতের বিপক্ষে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫

হামজার অভিষেক হতে পারে ভারতের বিপক্ষে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫ |
বাংলাদেশের জার্সি গায়ে চড়াতে তৈরি হামজা চৌধুরী। সব প্রক্রিয়া অনুসরণ করে গত ডিসেম্বরে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পান তিনি। এখন লাল-সবুজের জার্সিতে তার অভিষেক নিয়ে জল্পনা-কল্পনা চলছে। সব ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হতে পারে হামজার। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচটি ভারতে অনুষ্ঠিত হবে, আর সম্ভাব্য ভেন্যু শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম। এদিকে বাংলাদেশের জার্সি গায়ে চড়ানোর আগেই ইংলিশ ক্লাব লেস্টার সিটি ছাড়তে চলেছেন হামজা। শীতকালীন দলবদলে লেস্টার ছেড়ে চলতি মৌসুমের বাকি অংশের জন্য তিনি ধারে যোগ দিতে পারেন ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। ব্রিটিশ গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত। শেফিল্ড ইউনাইটেড দীর্ঘদিন ধরেই হামজার প্রতি আগ্রহী

ছিল। তাদের লক্ষ্য চ্যাম্পিয়নশিপে শক্ত অবস্থান ধরে রেখে প্রিমিয়ার লিগে ফিরে আসা। চ্যাম্পিয়নশিপে বর্তমানে তারা তৃতীয় স্থানে আছে, সমান ৪৯ পয়েন্ট নিয়ে বার্নলির ঠিক নিচে। এই অবস্থানে থাকলে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে শেফিল্ড। লেস্টার সিটির হয়ে এফএ কাপের সাম্প্রতিক ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামেননি হামজা। ধারণা করা হচ্ছে, শেফিল্ড ইউনাইটেডে তার সম্ভাব্য যোগদানের কারণে ঝুঁকি নিতে চায়নি লেস্টার। ২০১৬ সালের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটির অবস্থাও খুব বেশি ভালো নয়। বর্তমানে লিগ টেবিলের ১৯তম স্থানে আছে তারা। মৌসুম শেষে এই অবনমন অঞ্চলে থাকলে তাদেরও চ্যাম্পিয়নশিপে খেলতে হবে আগামী মৌসুমে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামে রেকর্ডসংখ্যক মৃত্যুতেও সরকারের সাফল্য দেখছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা চাটখিলে দলিল লেখকদের ভোটযুদ্ধ: আওয়ামী লীগের ঘরে ৭ পদ, বিএনপির ৩ বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন কোনো মামলা ছাড়াই রাতে তুলে নিয়ে গেল ডিবি, ৫ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ কর্মীর লাশ পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই মসজিদের ভেতরে মেয়েশিশুকে ধর্ষণ, নগ্ন অবস্থায় হাতেনাতে ইমাম আটক সৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক শত শত কোটি টাকায় ভাসতে থাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আজ তিনমাস ধরে বেতন বন্ধ আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান