কর বৃদ্ধির সিদ্ধান্ত অর্থনীতির জন্য আত্মঘাতী-বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫

কর বৃদ্ধির সিদ্ধান্ত অর্থনীতির জন্য আত্মঘাতী-বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫ |
বৈদেশিক মুদ্রার উচ্চ বিনিময় হার, আমদানি খরচ বৃদ্ধি, উচ্চ জ্বালানি ব্যয়, উচ্চ সুদের হার ও বৈশ্বিক প্রভাব দেশের বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সরকার যেখানে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে মূল্যস্ফীতির চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছে সে মুহূর্তে অংশীজনদের সঙ্গে কোনো মতবিনিময় ছাড়াই মূসক ও সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য আÍঘাতী হবে। এ কারণে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার গতিকে থমকে দেবে। জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে মঙ্গলবার ‘নিয়ম বহির্ভূতভাবে পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বৃদ্ধি এবং গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে’ বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ (এফবিসিসিআই) আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ব্যবসায়ী

নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের আহ্বায়ক জাকির হোসেন নয়ন। তিনি বলেন, দেশ বর্তমানে একটি কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এরই মধ্যে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম যে, চলতি ২০২৪-২৫ অর্থ বছরের মাঝপথে এসেই শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক বাড়িয়ে সরকার বৃহস্পতিবার গেজেট প্রকাশ করেছে। অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই মূসক ও সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আমরা উদ্বেগ প্রকাশ করছি। গ্যাসের মূল্য বৃদ্ধির জন্যও সরকার উদ্যোগ নিয়েছে। হঠাৎ এ কর আরোপ এবং গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব দেশের সার্বিক জাতীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। জাকির হোসেন

বলেন, সব ধরনের রেস্তোরাঁর বিলের ওপর ১০ শতাংশ হারে ভ্যাট বৃদ্ধি করার পাশাপাশি দোকান ও সুপার মার্কেটে বিক্রির ওপরও ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। এতে নিন্ম ও মধ্যবিত্ত শ্রেণি সবাই ক্ষতিগ্রস্ত হবেন। তাছাড়াও আমদানিকৃত ফল, মোবাইল ফোন সেবা, ইন্টারনেট, টিস্যু, এলপিজি গ্যাস, পোশাক প্রভৃতির ক্ষেত্রেও বিভিন্ন হারে মূসক বাড়ানো হয়েছে। যেহেতু এসব পণ্য ও সেবা জীবন-যাত্রারই সার্বক্ষণিক অনুষঙ্গ, সেজন্য অতিরিক্ত কর বৃদ্ধির ফলে সব আয়ের মানুষের ওপর এর চাপ পড়বে। জীবন রক্ষাকারী ওষুধের ওপরও ভ্যাট বৃদ্ধি করা হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। লিখিত বক্তব্যের বাইরে জাকির হোসেন নয়ন বলেন, অর্থবছরের মাঝখানে এসে হঠাৎ করে ভ্যাট এবং সম্পূরক শুল্ক বৃদ্ধির এ ধরনের সিদ্ধান্ত

অর্থনীতির জন্য আÍঘাতী হবে এবং বিনিয়োগকে নিরুৎসাহিত করবে। ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এর মতো অর্থবছরের মাঝখানে এসে অনৈতিকভাবে ট্যাক্স ভ্যাট বৃদ্ধি করাকে আমরা বিরোধিতা করছি। এর নিন্দা জানাচ্ছি। এফবিসিসিআই’র সাবেক সভাপতি আবুল কাসেম হায়দার বলেন, এখন দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী, এ মুহূর্তে তারা (সরকার) কর আরোপ করলেন কেন? এটা একদমই অনুচিত। আইএমএফ’র সঙ্গে সরকার নেগোসিয়েট করতে না পেরে এখন আমাদের ঘাড়ে করের বোঝা চাপাচ্ছে। এফবিসিসিআই’র সহায়ক অ্যাসাসিয়েট অ্যাডমিনেস্ট্রেটর ও বারভিডার সভাপতি আব্দুল হক বলেন, যারা টাকা লুটপাট করেছে, পাচার করেছে তাদের বলা উচিত তারা যে পরিমাণ টাকা লুটপাট ও পাচার করেছে তার ৮০ শতাংশ ফেরত দিতে হবে। আর তা না হলে তাদের কঠোর

শাস্তির আওতায় আনতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মো. ওসমান গনি ও এফবিসিসিআই’র সদস্য আতিকুর রহমান প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনারা তো চোখ দিয়েই রেপ করে দেন, বিজেপিকে রূপাঞ্জনা ঢাবি শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি আসন্ন বাজেটে কি সিগারেটের ওপর বাড়তি কর আরোপ হবে? যা জানা গেল প্রাথমিক-মাধ্যমিকে উপবৃত্তি বাতিল করেনি সরকার আগামী দুইদিন ৮ বিভাগেই কালবৈশাখী ঝড়ের শঙ্কা ডিসির নেতৃত্বে অবাক করা ‘ঘুসের ফাঁদ’, কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ ‘ভুয়া ফটোকার্ড প্রথম কে আপলোড করেছে তা শনাক্ত সম্ভব’ প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক মেলানিয়া ট্রাম্পকে ‘সম্ভাব্য বিধবা’ সম্বোধন, জিমি কিমেলকে বরখাস্তের দাবি ট্রাম্পের মরিয়ম নওয়াজের গাড়িতে আগুন অনলাইন ব্যবসায় সফল হতে অনুসরণ করতে পারেন এই ১০টি ধাপ বিয়ের স্বপ্নে মালয়েশিয়ায় যেতে মরিয়া রোহিঙ্গা তরুণীরা জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্পের আঘাত হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রী বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার এআই চালাতে নতুন চিপ উন্মোচন করলো গুগল কিউইদের বিপক্ষে হৃদয়-শামীমের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের জয় বিজেপিতে যোগ দিয়ে তোপের মুখে পরিনীতির স্বামী রাঘব, পেলেন দুঃসংবাদ