বিয়ের ধারণাটা আমার কাছে ভয়ংকর: শ্রুতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫

বিয়ের ধারণাটা আমার কাছে ভয়ংকর: শ্রুতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ |
ভারতের দক্ষিণী ও বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান। জনপ্রিয় এই অভিনেত্রী সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে জানালেন, ‘বিয়ে নয়, আমি মা হতে চাই। নিজে একজন মানুষ হিসেবে পরিপূর্ণ থাকতে চাই।’ শ্রুতি বলেন, ‘বিয়ের ধারণাটা আমার কাছে ভয়ংকর। কাগজের একটি চুক্তির মাধ্যমে সম্পর্ককে আইনি রূপ দেওয়াটা আমার অস্বস্তির কারণ।’ তবে তার মানেই এই নয় যে, তিনি ভালোবাসা বা সম্পর্ক বিশ্বাস করেন না। বরং তিনি প্রতিশ্রুতিতে বিশ্বাসী—এমন একজন মানুষ, যিনি একবার সম্পর্কে জড়ালে নিজেকে পুরোপুরি উজাড় করে দেন। বিয়ের ব্যাপারে দ্বিধা থাকলেও, মাতৃত্বে শ্রুতির গভীর আকাঙ্ক্ষা। তিনি বলেন, সন্তান পালনে বাবা-মায়ের যৌথ ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও, তিনি ভবিষ্যতে দত্তক নেওয়ার কথাও বিবেচনা করছেন। ‘সন্তান বড় করাটা শুধু জৈবিক

না, বরং তা এক মানসিক ও নৈতিক দায়িত্ব,’—বলেন তিনি। শ্রুতি বলেন, ‘প্রেমে পড়লে আমি শতভাগ দিই। কিন্তু যখন সম্পর্ক শেষ হয়, তখন আমি নিজেকে একেবারে দূরে সরিয়ে নিই।’ এক প্রশ্নে তিনি বলেন, ‘অনেকে খোঁচা দিয়ে জিজ্ঞাসা করে, এটা কত নম্বর প্রেমিক? কিন্তু আমার কাছে এটা সংখ্যা নয়— প্রতিটা বিচ্ছেদ একেকটা বেদনার গল্প।’ তিনি আরও জানান, জীবনে যাদের ভালোবেসেছেন, তাদের অনেককেই হয়তো নিজের অজান্তেই আঘাত দিয়েছেন। তবে যারা সত্যিকার অর্থে তার কাছে গুরুত্বপূর্ণ, তাদের কাছে ক্ষমা চাইতেও দ্বিধা নেই তার। কমল হাসানের কন্যা হিসেবে পরিচিত হলেও, শ্রুতি আজ নিজের নামেই পরিচিত। কখনো বলিউড, কখনো দক্ষিণী সুপারস্টারদের পাশে, আবার কখনো সাহসী ফটোশুটে—সব ক্ষেত্রেই তিনি নিজের মতো

করে বাঁচেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি খোলামেলা, স্পষ্ট এবং আত্মবিশ্বাসী। সম্প্রতি রজনীকান্তের সঙ্গে ‘কুলি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি, যা মুক্তির অপেক্ষায়। অভিনয়ের বাইরেও তিনি একজন গায়িকা ও সুরকার। কিন্তু তার জীবন দর্শনটাই যেন সবচেয়ে বেশি প্রশংসার দাবিদার—‘আমি যে জীবন বেছে নিয়েছি, তা হয়তো সবার মতো নয়। তবে আমি এতে খুশি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও