গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ |
গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ শিশু ও ১০ জন পানি আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি। গতকাল রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। ওইদিন দুপুরে গাজা সিটির একটি জনবহুল মার্কেটে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে আহমেদ কানডিল নামে এক সার্জনসহ কমপক্ষে ১৫ জন নিহত হন। চলমান সহিংসতায় এখন পর্যন্ত মোট ১,৫৮০ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ৯১ জন চিকিৎসক ও ১৩২ জন নার্স। এছাড়া গাজার উত্তরের বেইত হানুন এলাকায় স্থল অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। খান ইউনিসেও চলছে ব্যাপক হামলা। ওই অঞ্চলে

ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার হামলার দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। এর আগের দিন শনিবার গাজাজুড়ে অন্তত ১৫০ বার বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। ওইদিন হামলায় ৩৪ জন ত্রাণ প্রত্যাশীসহ অন্তত ১১০ জন নিহত হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়